দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজনীতির ময়দানে নেমেই বাজিমাত করলেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীকে ঢাকা-১০ আসন থেকে জয়ী হয়েছেন তিনি।
এই আসনের রয়েছে ১৩৪টি ভোটকেন্দ্রের ঘোষিত ফল অনুযায়ী ৬৫ হাজার ৮৯৮ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী শামসুল আলম আম প্রতীকে পেয়েছেন ২ হাজার ২৫৭ ভোট।
ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা সাবিরুল ইসলাম রোববার (৭ জানুয়ারি) ব্রিফিংয়ে এ ফলাফল ঘোষণা করেন।
এই আসন থেকে ফেরদৌসসহ ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন- ন্যাশনাল পিপলস পার্টির কে এম শামসুল আলম (আম), জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান (লাঙ্গল), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের (মুক্তিজোট) শাহরিয়ার ইফতেখার (ছড়ি) এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মো. বাহারানে সুলতান বাহার (টেলিভিশন)।
এর আগে রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে ২৯৯টি আসনে ভোটগ্রহণ হয়।
এইউ