দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মায়ের ১২তম মৃত্যুবার্ষিকীতে সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি।
শুক্রবার (২৯ ডিসেম্বর) দীঘির মা অভিনেত্রী দোয়েলের ১২তম মৃত্যুবার্ষিকী। এদিন মায়ের কথা স্মরণ করে এ আবেগঘন পোস্ট দেন দীঘি। তার পোস্টে মা হারানোর কষ্টের কথা ফুটে উঠেছে।
দীঘি লিখেছেন, ‘মা, ১২ বছর কেটে গেল তোমাকে ছাড়া। প্রতি বছর একটু করে বেশি অনুভব করি তোমাকে। চোখ বুজে যখন ভাবি তুমি থাকলে জীবনটা কেমন হতো। তারপর আর একটুও নিঃশ্বাস নিতে ইচ্ছা করে না। তোমার সঙ্গে যে আমার কত কথা, কত গল্প, কতকিছু বাকি। অনেক কথা জমে গেছে মা, তোমার পরামর্শ, তোমার নির্দেশনা তোমার কত কী আমার জানতে ইচ্ছা করে। আমি অনেক ভালোবাসি মা তোমাকে।’
দীঘি আরও লিখেছেন, ‘অনেক মজার স্মৃতি জমে আছে, তোমাকে বলতে চাই। অনেক নালিশ জমে আছে, তোমার কাছে নালিশ দিতে চাই। খুব ক্লান্ত লাগে আমার তোমাকে ছাড়া মা। তোমাকে জড়িয়ে ধরে রাখতে পারতাম আমি! যেখানে থাকো ভালো থাকো। তোমার মেয়ে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে মা।’
এছাড়া স্ট্যাটাসটিতে মায়ের ১২তম মৃত্যুবার্ষিকীতে সবার কাছে দোয়া চেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী দীঘি।
কে