দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের কারণ হিসেবে শবনম বুবলীকে দায়ী করে আসছেন অপু বিশ্বাস। আর সেকারণে সুযোগ পেলেই তার বিরুদ্ধে নানারকম অপপ্রচার চালিয়ে থাকেন। দু-চার কথা শুনিয়ে দেন। ফেসবুকে লেখেন ইঙ্গিতপূর্ণ কথা।
গেল নভেম্বরে গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী এক ফেসবুক স্ট্যাটাসে দাবি করেন, তার স্বামী চ্যানেলটির কর্ণধার কৌশিক হাসান তাপসের সঙ্গে প্রেম করছেন বুবলী।
ব্যস, আরেকটা সুযোগ পেয়ে যান অপু। ফারজানা মুন্নীকে রাত সাড়ে তিনটা নাগাদ মোবাইল ফোনে কল করে বুবলীর নামে বিষদগার করেন। পরে ওই কল রেকর্ড থেকে নিজের কণ্ঠ মুছে তা অনলাইনে ছেড়ে দেন। মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
এতদিন বিষয়টি নিয়ে চুপ থাকলেও সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনলাইন সাক্ষাৎকারে এটা নিয়ে মুখ খোলেন ফারজানা মুন্নী।
দীর্ঘ সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে এক হাত নেন মুন্নী। জানান, শাকিবের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর জন্য তাকে মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন তিনি। এই পড়তি নায়িকার সঙ্গে তার পরিচয় নেই।
সাক্ষাৎকারটি অপু বিশ্বাস দেখেছেন। তারপর বৃহস্পতিবার রাত ১টায় ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন। এক থেকে তিন ক্রমবিন্যাস করে লিখেছেন, ‘মানুষ হয়ে বিপদে আছি। চারপাশে সব ফেরেশতা। এতদিন আমার আবেগ কাজ করেছে, বিবেক কাজ করেনি। স্ক্রিপ্ট অনেক দুর্বল।’
এদিকে তাপসের সঙ্গে প্রেমের বদনাম ঘুঁচে যাওয়ায় উচ্ছ্বসিত বুবলী। সাক্ষাৎকারটি নিজের ফেসবুক পেজে শেয়ার করে লিখেছেন, ‘আমাদের শিল্পের সবচেয়ে মার্জিত দম্পতি! কৌশিক হোসেন তাপস ভাইয়া ও ফারজানা মুন্নী আপুর প্রতি শ্রদ্ধা রইল।’
কিছুদিন আগে প্রকাশ্যে অপু জানিয়েছিলেন, বুবলীকে তিনি ঘৃণা করেন। তারপর অবশ্য নাম না করে বুবলীও ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন তার ফেসবুকপাতায়।
প্রসঙ্গত, তাপস-মুন্নীর প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের ‘খেলা হবে’ সিনেমায় অভিনয় করবেন বুবলী। এ ছাড়া আছেন পরীমণি। ছবির পরিচালক তানিম রহমান অংশু। তবে কবে নাগাদ এর কাজ শুরু হবে—তা জানা যায়নি।
আর