• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

কল রেকর্ড এডিটেড, অপু আমাকে ব্যবহার করেছে: ফারজানা মুন্নী

দেশ টিভি ডেস্ক
  ১৪ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফারজানা মুন্নী ও অপু বিশ্বাস । ছবি: ফেসবুক
ফারজানা মুন্নী ও অপু বিশ্বাস । ছবি: ফেসবুক

এই তো গেল নভেম্বর মাসে স্বামী কৌশিক হাসান তাপসের সঙ্গে গোপন প্রেমের খবর জানিয়েছিলেন ফারজানা মুন্নী। মধ্যরাতে দেওয়া এক ফেসবুক পোস্টে এমনটা জানিয়েছিলেন তিনি। যদিও কিছু সময় পর তা মুছে ফেলে দোষ চাপান হ্যাকারের ঘাড়ে। গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, তিনি ওই ফেসবুক স্ট্যাটাস দেননি। হ্যাকার দিয়েছেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ঘটনার এক মাস পর মুন্নী জানালেন, তার ফেসবুক আইডি হ্যাক হয়নি। নিজের ইচ্ছায় ওই ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন।

সদ্য দেশের একটি টেলিভিশন চ্যানেলের অনলাইন মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন মুন্নী। এ সময় তাপসও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির উপস্থাপক ছিলেন শাহরিয়ার নাজিম জয়।

এক ফ্রেমে ফারজানা মুন্নী ও তাপস । ছবি: সংগৃহীত

বুবলী-তাপসের ফেসবুক স্ট্যাটাস প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুন্নী বলেন, ‘প্রতিটা মানুষের ভেতর একটা শিশু বাস করে। কখনও কখনও ওই শিশুটা শিশুসুলভ কাজ করে ফেলে। আমার সাথে তাপসের বিয়ের ১২ বছর। কিন্তু আমাদের ১৫ বছরের সম্পর্ক। এই ১৫ বছরে একটা ভুল মানুষ করতেই পারে।’

তিনি আরও বলেন, ‘তাপস আর আমি চেষ্টা করছি মিউজিক ইন্ডাস্ট্রি চেঞ্জ করার। বাংলাদেশের গানকে সারা বিশ্বে নিয়ে যাব। আসলে এ জন্য আমরা অনেক স্ট্রাগল করে এখানে আসছি। এই জার্নিতে আমাদের কোনো সমস্যা হয়নি। মিউজিক ইন্ডাস্ট্রির সবাই আমরা ফ্যামিলি। গানবাংলায় (টেলিভিশন চ্যানেল) যে ওরা আসে, আমরা সারারাত আড্ডা দিচ্ছি। প্রতি রাতে ডিনার করছি। আমার নিজের ফ্যামিলির সঙ্গে যতটা না সময় কাটাই, তার চেয়ে বেশি মিউজিশিয়ানদের সাথে সময় কাটাই।’

শবনম বুবলী । ছবি: ফেসবুক

মুন্নী জানান, এতদিন সবকিছু ঠিকঠাক ছিল। যখন ‘খেলা হবে’ নামে একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন, তারপর থেকে সমস্যার শুরু। কারণ, এই ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন বুবলী।

তিনি বলেন, “আমি যখন ‘খেলা হবে’ সিনেমার ঘোষণা দিলাম, তখন চারপাশ থেকে আমাকে নেগেটিভ একটা ভাইব দেওয়া শুরু করল বুবলী সম্পর্কিত নানা ব্যাপারে। আমি যখন তার সাথে সরাসরি কথা বলেছিলাম, তখন কিন্তু আমি ওরকম কিছু বুঝিনি। তারপর যখন আমাকে এত নেগেটিভ কিছু দেওয়া হলো। আমার মাথায় এসব ঢুকল, তখন জিনিসগুলো আমি নিয়েছিলাম। আমি সত্যি কথা বলতে পছন্দ করি। মাথায় ঢোকার পর ও (বুবলী) যখন গানবাংলায় রেগুলোর আসা শুরু করল, তখন সবার কথায় প্রভাবিত হয়ে ওকে একটু সন্দেহ করেছিলাম। একদিন ওরা স্ক্রিপ্ট পড়ছিল, তখন হিট অব দ্য মোমেন্টে আমি একটা ভুল করে ফেলেছি। সেই ভুলটা হচ্ছে, একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিলাম। সেটা ১৪ মিনিট ছিল। তারপর আমি বুঝতে পারলাম, আমার মতো মানুষের এ ধরনের কাজ করাটা ঠিক হয় নাই। পরে আমি নিজেই হ্যাক হওয়ার কথা জানিয়েছিলাম। তারপরও আমি মেন্টালি ডিস্টার্ব ছিলাম।”

ওই ঘটনার পর অপু বিশ্বাসের সঙ্গে মুন্নীর একটি কল রেকর্ড ফাঁস হয়। যেটি ছিল সম্পাদনা করা। অর্থ্যাৎ সেটিতে কেবল মুন্নীর কথাগুলোই ছিল। অপু বিশ্বাসের কথা কেটে দেওয়া হয়েছিল।

এ প্রসঙ্গে মুন্নী বলেন, ‘স্ট্যাটাস নামানোর পরপর যার (অপু বিশ্বাস) সাথে আমার কনভারসেশন হয়েছে, তার সাথে কোনোদিন দেখা হয়নি। কোনো একটা কনসার্টে দেখা হয়েছিল, জাস্ট ফোর টু ফাইভ মিনিটস। ও (অপু বিশ্বাস) আমাকে সালাম দিয়েছে। দ্যাটস ইট। তারপর তার সাথে আমার জীবনে কথা হয়নি।’

তিনি যোগ করেন, ‘হঠাৎ অপু বিশ্বাসের নম্বর থেকে আমার মোবাইল ফোনে কল আসে রাত ৩টা সাড়ে ৩টার দিকে। সেদিন আমি একটু ডিস্টার্ব ছিলাম। আমি ফোনটা ধরেছি। ও আমাকে সালাম দিলো। তারপর বলল, আমি তো এ রকম একটা জিনিস দেখেছি। তখন বুবলী তার লাইফে কী কী করেছে—সেটা জানাল। ওদের সম্পর্কে এত ডিটেইল জানতাম না। আমি মেন্টালি ডিস্টার্ব হওয়ায় ওই মোমেন্টটাকে সুন্দরভাবে ইনক্যাশ করেছে। মানে ও আমাকে রাইট মোমেন্টে রাইট কোয়েশ্চেনগুলো করেছে। আমিও উত্তর দিয়েছি। তুমি দেখেছ (উপস্থাপককে) কল রেকর্ডটা এডিটেড। ও আমাকে যে কথাগুলো বলেছে, আমি সেটার উত্তর দিয়েছি। আমি এটা কখনও বুঝতে পারিনি যে, অপু এটা রেকর্ড করবে। মেয়েরা মেয়েদের সাথে তো অনেক কথাই বলতে পারে।’

অপু বিশ্বাস । ছবি: ফেসবুকমুন্নী জানান, শাকিব খানের সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য তাকে ব্যবহার করছেন অপু বিশ্বাস। এটা অনৈতিক বলে মনে করেন তিনি।

তার কথায়, ‘আমি একটা জিনিস বিশ্বাস করি, পাখি নিজের ডানা দিয়ে ওড়ে। কিন্তু বসার সময় একটি ডালে বসে। পাখির যদি ডানা না থাকত, তাহলে উড়ত কীভাবে! আমি জিনিসটা খুব অপছন্দ করলাম। বিষয়টি নিয়ে এতদিন চুপ থাকার কারণ হলো, ভেবেছিলাম এটা কোনো বড় ইস্যু নয়। আমাকে ডাল বানিয়ে তাদের সম্পর্ক ঠিক করতে চেয়েছে।’

মুন্নীর মতে, কাউকে ব্যবহার করে কোনো সম্পর্ক ঠিক করা যায় না। ঠিক করা গেলে বেশি দিন স্থায়ী হয় না। যোগ্যতা থাকলেই কেবল সম্পর্কটা স্থায়ী হয়।

আর

  • ফারজানা মুন্নী
  • অপু বিশ্বাস
এ সম্পর্কিত আরও খবর
ফেসবুক স্ট্যাটাসে যে বার্তা দিলেন অপু বিশ্বাস 
ফেসবুক স্ট্যাটাসে যে বার্তা দিলেন অপু বিশ্বাস 
কলকাতা থেকে শাকিবের জন্য যে উপহার কিনলেন অপু বিশ্বাস 
কলকাতা থেকে শাকিবের জন্য যে উপহার কিনলেন অপু বিশ্বাস 
ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন অপু বিশ্বাস
ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যা বললেন অপু বিশ্বাস
বুবলীকে পচা আলুর সঙ্গে তুলনা করলেন অপু বিশ্বাস
বুবলীকে পচা আলুর সঙ্গে তুলনা করলেন অপু বিশ্বাস
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।