দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘কুচ কুচ হোতা হ্যায়’। করণ জোহর পরিচালিত এই সিনেমার প্লট ত্রিমুখী প্রেমকে ঘিরে এগিয়েছে। সিনেমায় জনপ্রিয় দুই নারী চরিত্র ‘টিনা’ ও ‘অঞ্জলি’। এই দুই চরিত্রে যথাক্রমে অভিনয় করেছেন রানি মুখার্জি ও কাজল। রানির চেয়ে কাজলের চরিত্র বেশি দর্শক সমাদৃত হয়েছে। খবর এনডিটিভি’র।
কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে চমকপ্রদ তথ্য দিয়েছেন কাজল। তিনি জানান, অঞ্জলি চরিত্রে নাকি অভিনয় করার কোনো ইচ্ছাই তার ছিল না। বরং টিনা চরিত্রে অভিনয়ের জন্য করণ জোহরের সঙ্গে ঝগড়া পর্যন্ত করেছিলেন এই অভিনেত্রী। নেটফ্লেক্সের দ্য ফিল্ম অ্যাক্টরস’ রাউন্ডটেবিল ২০২৩ এ রাজিব মাসান্দকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান কাজল।
কাজল বলেন, আমি কুচ কুচ হোতা হ্যায় এ লড়াই করেছি। আমি করণ জোহরের সঙ্গে লড়াই করেছি। আমি টিনা চরিত্রে অভিনয় করতে চেয়েছিলাম কিন্তু সে বলল, না। তুমি অঞ্জলি চরিত্রে অভিনয় করবে। আমি বললাম, কিন্তু আমি টিনা চরিত্রে অভিনয় করতে চাই। তুমি জানো না আমি টিনা চরিত্রের সঙ্গে কী করব। করণ আমাকে চুপ করতে বলে। আমি তার সঙ্গে ৪৫ মিনিট খুব করে লড়েছি কিন্তু সে জোরালোভাবে আমাকে প্রত্যাখ্যান করে।
প্রসঙ্গত, ১৯৯৮ সালের ১৬ অক্টোবর মুক্তি পেয়েছিল ‘কুচ কুচ হোত হ্যায়’। সেই সময় এটি বলিউডের অন্যতম ব্যবসাসফল সিনেমা ছিল। এই সিনেমায় শাহরুখ খান, কাজল ও রানি মুখার্জির পাশাপাশি বিশেষ চরিত্রে অভিনয় করেন সালমান খান। শাহরুখ ও রানির মেয়ে ‘অঞ্জলি’ হিসেবে অভিনয় করেন সানা সাইদ। এছাড়া অভিনয় করেছেন ফরিদা জালাল, অনুপম খের, অর্চনা পুরান সিং, রিমা লাগু ও কমেডিয়ান জনি লিভার।
এইউ