দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টলিউডে সোহম-শ্রাবন্তীর জুটি বেশ জনপ্রিয়। কয়েকটি হিট সিনেমা আছে তাদের ঝুলিতে। পাশাপাশি পেয়েছেন প্রশংসা।
পশ্চিমবঙ্গের গণমাধ্যম জানিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে ফের একসঙ্গে দেখা যাবে সোহম-শ্রাবন্তীকে। নাম ঠিক না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন অভিমন্যু। প্রযোজনা করবে দাগ ক্রিয়েটিভ মিডিয়া। সম্পূর্ণ রোম্যান্টিক ঘরানার গল্পে নির্মিত হবে সিনেমাটি।
এর আগে অভিমন্যুর ‘গুগলি’ ও ‘প্রিয়া রে’ সিনেমায় অভিনয় করেছেন সোহম-শ্রাবন্তী জুটি। ছবি দুটি ব্যবসায়িকভাবে সফল না হলেও প্রশংসিত হয়েছে।
বর্তমানে রাজনীতি নিয়ে বেজায় ব্যস্ত সোহম। এর মাঝেই শেষ করেছেন ‘প্রধান’ সিনেমার কাজ। এতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাকে। এছাড়া আছেন দেব। পরিচালনা করেছেন অভিজিৎ সেন।
অন্যদিকে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস বড়পর্দায় আনতে চলেছেন শুভ্রজিৎ মিত্র। এতে বাংলার দৌর্দণ্ডপ্রতাপ ডাকাত-সম্রাজ্ঞীর ভূমিকায় দেখা যাবে শ্রাবন্তীকে।
আর