দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এ কথা বেশ ভালোভাবে প্রচলিত যে, মিডিয়াতে কেউ কারও বন্ধু হয় না। যে যার স্বার্থ নিয়ে থাকেন। কিন্তু সোহম দাবি করলেন, দেব তার খুব ভালো বন্ধু। তাদের মধ্যে কোনো রেষারেষি নেই।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সোহম বলেন, ‘ইন্ডাস্ট্রিতে নাকি কেউ কারও বন্ধু হয় না। কিন্তু আমি আর দেব ব্যতিক্রম। আমরা খুব ভালো বন্ধু।’
ব্যস্ততা সেরে প্রায় রাতে দেবের সঙ্গে আড্ডা দেন সোহম। জানেন একে অপরের মনের কথা। তার কথায়, ‘আমরা কিন্তু একে অপরের মনের কথা জানি। আমাদের আড্ডাই বসে হয়ত রাত ১১টার পর। সেখানে আমরা নায়ক নই, নিতান্তই দুই বন্ধু। অভিনয়, পরিবার, রাজনীতি—সবকিছু নিয়ে খোলামেলা কথা বলি।’
মাঝে মাঝে নাকি সোহমকে পরামর্শও দেন দেব। তিনি বলেন, ‘দেব আমাকে এতটা চাঁচাছোলা কথা না বলে একটু সব দিক ব্যালান্স করে কথা বলতে বলে।’
সম্প্রতি ‘প্রধান’ নামে একটি ছবি অভিনয় করেছেন দেব-সোহম। এই ছবিতে দেবের চরিত্রের নাম দীপক প্রধান। অন্যদিকে, সোহম অভিনয় করেছেন বিবেক রায়ের চরিত্রে। দুজনেই পুলিশ অফিসারের চরিত্রে।
ছবিতে নিজের চরিত্রের গুরুত্ব সম্পর্কে সোহম বলেন, ‘ছবিতে প্রথম বা দ্বিতীয় লিড বলে কিছু নেই। প্রতিটা চরিত্র এখানে গুরুত্বপূর্ণ। দেবের চরিত্র কেন্দ্রে রয়েছে ঠিকই। কিন্তু তার মানে এই নয় যে, আমি এখানে গৌণ চরিত্রে।’
ছবিটি প্রযোজনা করছে দেব নিজেই। এতে সোহমের উপস্থিতি নিয়ে তিনিও সমানভাবে উচ্ছ্বসিত। বললেন, ‘প্রস্তাব পেয়ে সোহম হয়ত আমাকে না বলতে পারেনি। কিন্তু তার মতো শক্তিশালী অভিনেতা আমাদের ইন্ডাস্ট্রিতে খুব কমই রয়েছে। এই ছবিতে ওর অভিনয় দর্শকদের চমকে দেবে।’
সদ্য প্রকাশ্যে এসেছে ‘প্রধান’ ছবির ট্রেলার। ক্যামেরার সামনে এই নিয়ে দ্বিতীয়বার জুটি বেঁধেছেন দেব-সোহম। এর আগে বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘শুধু তোমারই জন্য’ ছবিতে দর্শক তাদের একসঙ্গে দেখেছিলেন। সোহমের মতে, ক্যামেরার নেপথ্যে দুই বন্ধুর সমীকরণই এবার পর্দায় দেখবেন দর্শক।
আর