দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অভিনয় দক্ষতা দিয়ে দুই বাংলায় জায়গা করে নিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সেই ধারাবাহিকতায় এবার নির্মাণ হতে যাচ্ছে ঢাকা-কলকাতার সবচেয়ে বড় চলচ্চিত্র ‘দম’।
ছবিটির সঙ্গে জড়িত আছে দুই বাংলার তিন প্রযোজনা প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে ভারতের এসভিএফ, বাংলাদেশের আলফা আই ও চরকি।
শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে চলচ্চিত্রটির নাম ঘোষণা করা হয়। নির্মাতা রেদওয়ান রনির পরিচালনায় ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
নির্মাতা রনি জানিয়েছেন, দম সিনেমাটি তৈরি হচ্ছে সত্য ঘটনা অবলম্বনে। সিনেমার ফার্স্টলুক পোস্টারে দেখা যাচ্ছে, চারপাশে পাহাড়, মরুভূমি আর তার মাঝে একটি গাধার সামনে হাঁটু গেড়ে বসে আছে একটি ছেলে। তার চোখ বাঁধা। ধারণা করা হচ্ছে, উন্নত জীবনের আশায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি দেওয়া প্রবাসীদের সংগ্রামের গল্পই ফুটে উঠবে দম সিনেমায়।
তিনি আরও বলেন, অনেক বছর পর চলচ্চিত্র নির্মাণের ক্ষুধা মেটানোর জন্য এই গল্পটা আমাকে তাড়িত করছিল। সাধারণ মানুষের প্রচণ্ড মানসিক শক্তি তাকে যেকোনো ভয়ংকর বিপদ থেকে বাঁচিয়ে তুলতে পারে নিমেষেই। দম চলচ্চিত্রে এই গল্পটাই বলার চেষ্টা করছি।
চঞ্চল চৌধুরী বলেন, অনেক দিন ধরেই রনিকে বলছিলাম তুমি একটি সিনেমা বানাও। শেষ পর্যন্ত সে সিনেমা নির্মাণে ফিরেছে। এ সিনেমার গল্পটা যখন রনি আমাকে শোনায়, তখন হতবাক হয়ে গিয়েছিলাম। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জের। সেই সঙ্গে অনেক আয়োজন ও বিগ ক্যানভাসের সিনেমা দম।
ডিপি/