দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাবলীল অভিনয় গুণে সবার হৃদয় দখল করে নেওয়া ইধিকা পাল জনপ্রিয়তা পেয়েছিলেন বাংলা সিরিয়ালে অভিনয় করে। এর স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করেন তিনি।
সেখানেও বাজিমাত। ব্যবসাসফল হয় সিনেমাটি। বাংলাদেশের সিনেমাপ্রেমীদের মনেও জায়গা করে নেন ইধিকা। কিন্তু বেশ কিছুদিন আগে ইধিকার বিরুদ্ধে অশ্লীল পোশাক পরা অভিযোগ তোলেন জনপ্রিয় খলনায়ক ডিপজল। এ নিয়ে জল কম ঘোলা হয়নি।
সেই বিতর্ক যখন মিলিয়ে যেতে বসেছে, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় ইধিকার এক গুচ্ছ খোলামেলা ছবি, যেন আগুনে ঘি ঢেলেছে। আলোচিত ফটোগ্রাফার তথাগত ঘোষের ক্যামেরায় এমনভাবেই ধরা দেন ইধিকা। পরে ইনস্টাগ্রামে ওই ছবিগুলো পোস্ট করেন তথাগত।
ছবিতে দেখা যায়, পাথরের ওপরে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী ইধিকা পাল। তার চুলগুলো আলগা করে ছেড়ে দেওয়া। পরনে রয়েছে লাল রঙের লেহেঙ্গা ও খোলামেলা ব্লাউজ। ওড়নাবিহীন ইধিকার এই লুক ফ্রেমবন্দি করেছেন তথাগত।
প্রিয় নায়িকার এমন রূপ দেখে অনেকেই মেনে নিতে পারেননি। সুমন নামে একজন লিখেছেন, আমরা আপনাকে এভাবে দেখতে চাই না। আপনি খুবই পছন্দের অভিনেত্রী আমার, আপনার পোশাকের জন্য অভিনয় আমাদের মন কেড়েছে।
আফরিন নামের আরেকজন বলেন, ডিপজলের কথাই সত্যি। অনেকে আবার প্রশংসাও করেছেন এই অভিনেত্রীর।
এইউ