দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশে সাফল্যের পর এবার পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ ছবিটি। এতে তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল।
এর আগে ইধিকাকে ‘কপালকুণ্ডলা’, ‘রিমলি’, ‘পিলু’র মতো ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে। ভারতীয় গণমাধ্যম টিভি নাইন বাংলাকে ইধিকা জানালেন, তার অভিনীত প্রথম বাংলা ছবি, তথা বাংলাদেশি ছবি ‘প্রিয়তমা’ মুক্তি পাচ্ছে ভারতে।
ইধিকা বলেন, “একটা দারুণ সুখবর আছে। আমার প্রথম বাংলাদেশি ছবি ‘প্রিয়তমা’ মুক্তি পাচ্ছে কলকাতায়। মুক্তির তারিখ ৩ নভেম্বর, ২০২৩। কলকাতা তো বটেই, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসাম মিলিয়ে মোট ৫১ থেকে ৫২টি হলে মুক্তি পাবে ছবিটি। ছবির প্রচারে ২ নভেম্বর একটি সাংবাদিক সম্মেলন হওয়ার কথা রয়েছে কলকাতায়।”
জানা গেছে, ভারতে ‘প্রিয়তমা’ মুক্তি পাবে ‘এসএসআর’-এর ব্যানারে। এই মুহূর্তে ভারতেই রয়েছেন শাকিব খান। তার একটি প্যান ইন্ডিয়ান ছবির শুটিং করছেন বারাণসীতে। ছবিটির নাম ‘দরদ’। এতে নায়িকা হিসেবে অভিনয় করছেন বলিউড নায়িকা সোনাল চৌহান।
এম