দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণী নায়ক আল্লু অর্জুনের জনপ্রিয় সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে জনপ্রিয়তা পাওয়া একজন অভিনেতা জগদীশ প্রতাপ ভান্ডারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভারতীয় পুলিশ বলছে, প্রেমিকাকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।
টাইমস অব ইন্ডিয়া জানায়, গত মাসে আত্মহত্যা করেন ওই তরুণী। ফিল্ম ইন্ডাস্ট্রিতে জুনিয়র আর্টিস্ট হিসেবে কাজ করে সে। সিআরপিসি’র আইপিসি ১৭৪ ধারায় (সন্দেহজনক মৃত্যু) জগদীশকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া গ্লিটজ।
গত ২৯ নভেম্বর আত্মহত্যা করেন ওই তরুণী। এরপর তদন্তে নেমে জগদীশের সম্পৃক্ততা খুঁজে পায় পুলিশ। তারপরই তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) এই অভিনেতাকে আদালতে তোলা হয়।
এসএইচও পাঞ্জাগুট্টা বি. দুর্গা রাওয়ের বরাত দিয়ে ডেকান ক্রনিক্যাল জানায়, গত ২৯ নভেম্বর ৩৪ বছর বয়সী ওই নারীর মৃত্যুর পর প্রাথমিকভাবে আত্মহত্যার মামলা দায়ের করা হয়েছিল। কিন্তু তদন্তে নেমে জানা যায়, আত্মহত্যার জন্য প্ররোচিত হয়েছেন ওই নারী। এরপরই জগদীশকে গ্রেপ্তার করে জুডিশিয়াল রিমান্ডে নেওয়া হয়।
জানা গেছে, দুই বছর আগে ওই তরুণীর সঙ্গে জগদীশের প্রেমের সম্পর্ক ঘটে ওঠে। কিন্তু ক্যারিয়ারে ফোকাস দিতে সেই সম্পর্কের ইতি টানেন তারা।
তবে পুলিশ বলছে, জগদীশ নিয়মিতই ওই তরুণীর সঙ্গে যোগাযোগ রেখেছে। তাদের ব্যক্তিগত ছবি শেয়ার করে ভুক্তভোগী তরুণীকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। এদিকে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে এখনও মুখ খোলেননি জগদীশ।
এইউ