দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামী বছর ভারতের স্বাধীনতা দিবসে মুক্তি পাচ্ছে দক্ষিণী জনপ্রিয় অভিনেতা আল্লু অর্জুনের পুষ্পা-২। ‘পুষ্পা: দ্য রুল’ নামের সিনেমাটি ২০২৪ সালের ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হবে।
আল্লু অর্জুন নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন।
গত বছরের শেষ দিকে শুরু হয় সুকুমার পরিচালিত ‘পুষ্পা-২’ ছবির শুটিং। ‘পুষ্পা: দ্য রুল’ হিন্দিসহ তামিল, তেলেগু, মালায়লাম এবং কন্নড় ভাষায় মুক্তি পাবে। ছবিতে আল্লু অর্জুন ছাড়াও আছেন রশ্মিকা এবং ফাহাদ ফাসিল।
জেডএ