দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় জুটি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্ত। একাধিক হিট-সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন তারা।
বলা হয়ে থাকে, উত্তম-সূচিত্রার পর তাদের স্থান। তাই তো পরিচালকের তাদের একসঙ্গে পর্দায় হাজির করতে মুখিয়ে থাকেন। সেই ধারাবাহিকতায় এবার এই জুটির ৫০তম সিনেমা পরিচালনা করবেন কৌশিক গাঙ্গুলী। ছবির নাম ‘অযোগ্য’। এরইমধ্যে প্রকাশ পেয়েছে ছবির প্রথম ঝলক।
সামাজিক মাধ্যমে ছবির পোস্টার প্রকাশ করেছেন প্রসেনজিৎ। ক্যাপশনে জানিয়েছেন, সিনেমার ইতিহাসে এটাই প্রথম, যেখানে টলিউডের দুই সুপারস্টার তাদের ৫০তম ছবিতে জুটি বাঁধছেন।
নব্বই দশকের মাঝামাঝি প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির যাত্রা শুরু হয়। প্রথম ছবিই ছিল সুপারহিট। তারপর একে একে ‘মায়ার বাঁধন’, ‘বাবা কেন চাকর’, ‘স্বামীর ঘর’, ‘মনের মানুষ’র মতো সিনেমার দর্শকদের উপহার দিয়েছেন দুজনে।
তবে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার মুক্তির পর বহুদিন একসঙ্গে কাজ করেননি ঋতুপর্ণা আর প্রসেনজিৎ। কিন্তু দুজনের জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। তার প্রমাণ ছিল নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘প্রাক্তন’।
২০১৬ সালে মুক্তি পায় ‘প্রাক্তন’। আবারও সুপারহিট প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির অনস্ক্রিন রসায়ন। এই জুটিকে নিয়েই আবার কৌশিক গাঙ্গুলী তৈরি করেছিলেন ‘দৃষ্টিকোণ’। সেটিও হিট হয়।
আর