দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একটা সময় সালমান খান ও শাহরুখ খানের বিরোধ ছিল তুঙ্গে। একে অন্যের মুখ দেখতেন না। কিন্তু পরে দূরত্ব ভুলে কাছাকাছি আসেন তারা। শুধু তাই নয়, গেল কয়েকটি সিনেমায় দুজনকে একসঙ্গে দেখা গেছে। এতেই উচ্ছ্বসিত দর্শক।
বলিউডের দেখাদেখি টলিউডের তিন সুপারস্টার প্রসেনজিৎ, জিৎ ও দেবকে এক ছবিতে দেখতে চান অনুরাগীরা। এই তিন সুপারস্টারও তেমনটা চান। এমনটাই জানা গেল জিতের কথায়।
ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে জিৎ বলেন, ‘কিছুদিন আগে মুম্বাইগামী বিমানে বুম্বাদার সঙ্গে দেখা। কথাও হলো। তিনি এ রকম ছবির প্রস্তাব দিয়েছেন। আমার তো কোনো সমস্যা নেই।’
তবে বলিউডের তুলনায় জিৎ একটু ভিন্ন মত পোষণ করেন। ক্যামিও নয়, সমান্তরাল চরিত্রে যদি তিনজনকে হাজির করা যায়, তাহলে সেটা সবথেকে ভালো হবে বলে জানালেন তিনি।
জিতের কথায়, ‘তিন জন একসঙ্গে কাজ করতে পারলে আমার তো ভালো লাগবে। আমার মনে হয় দর্শকও সেটাই চাইবেন। এখন শুধু সঠিক গল্পের অপেক্ষায় রয়েছি।’
এর আগে বাংলার এই তিন সুপারস্টার একে অপরের সঙ্গে ছবি করলেও একসঙ্গে ত্রয়ীকে কোনো ছবিতে দেখা যায়নি। ‘দুই পৃথিবী’ ছবিতে জুটি বেঁধেছিলেন দেব ও জিৎ। অন্যদিকে ‘জুলফিকার’ এবং ‘কাছের মানুষ’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন প্রসেনজিৎ ও দেব। তাহলে কি অগ্রজের অনুরোধেই দুই অনুজ ভবিষ্যতে এক ফ্রেমে হাজির হবেন? উত্তর আপাতত অজানা।
আর