দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্ব পালনের সু্বিধার্থে ৬৫৩ জন বিচারিক হাকিমকে আগামী সোমবার (১ জানুয়ারি) প্রশিক্ষণ দেবে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সংশ্লিষ্টদের এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন ইসির আইন শাখার উপসচিব মো. আব্দুছ সালাম।
এতে বলা হয়েছে, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি অপরাধসমূহ আমলে নেওয়া এবং তা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের নিমিত্ত সারা দেশে ৩০০ সংসদীয় আসনে নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত ৬৫৩ জন প্রথম শ্রেণির বিজ্ঞ বিচারিক হাকিমদের ১ জানুয়ারি ১০টা থেকে দিনব্যাপী আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্রিফিং ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
বিজ্ঞ বিচারিক হাকিমদের নির্ধারিত তারিখ ও স্থানে সকাল ৯টায় নিবন্ধন সম্পন্ন করে দিনব্যাপী ব্রিফিং ও প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে বলে জানানো হয় ওই চিঠিতে।
টি