দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় ট্যাক্স কার্ড নীতিমালা-২০১০ (সংশোধিত) অনুযায়ী ২০২২-২৩ করবর্ষের জন্য সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে অভিনেতা-অভিনেত্রী এবং গায়ক-গায়িকা-এই দুই শ্রেণিতে বিনোদন অঙ্গনের ছয়জন তারকা স্থান পেয়েছেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) ২০২২-২৩ করবর্ষের সেরা করদাতাদের নাম প্রকাশ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
২০২২-২৩ করবর্ষে অভিনেতা-অভিনেত্রী শ্রেণিতে সেরা করদাতা হয়েছেন অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা, অভিনেতা মাহফুজ আহমেদ ও মো. সিয়াম আহমেদ।
অন্যদিকে ২০২২-২৩ করবর্ষে গায়ক-গায়িকা শ্রেণিতে সেরা করদাতা হয়েছেন সংগীতশিল্পী মমতাজ বেগম, তাহসান রহমান খান ও এস ডি রুবেল।
এবার এনবিআরের সেরা করদাতার তালিকায় ব্যক্তি ৭৬ জন, কোম্পানি ৫৪টি ও অন্যান্য শ্রেণিতে ১১ জন স্থান পেয়েছেন। ইতোমধ্যে এ সংক্রান্ত গেজেটও প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।
সাধারণত কর কার্ডধারীরা এক বছর বিভিন্ন ক্ষেত্রে রাষ্ট্রীয় সুবিধা ও অগ্রাধিকার পেয়ে থাকেন। যেমন- বিমানবন্দরে সিআইপি লাউঞ্জ ব্যবহার; তারকা হোটেলসহ সব আবাসিক হোটেলে বুকিং; নিজে, স্ত্রী বা স্বামীর ও নির্ভরশীল সন্তানের জন্য সরকারি হাসপাতালের কেবিন; আকাশ-রেল-নৌপথে সরকারি যানবাহনের টিকিট এবং জাতীয়, সিটি করপোরেশন, পৌরসভাসহ স্থানীয় সরকার আয়োজিত অনুষ্ঠানের আমন্ত্রণ।
ডিপি/