দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দক্ষিণী তারকা থালাপতি বিজয়কে জুতা নিক্ষেপ করার ঘটনা ঘটেছে। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই চলছে তুমুল সমালোচনা।
চেন্নাইয়ে ভারতীয় অভিনেতা-রাজনীতিবিদ বিজয়কান্তের শেষকৃত্যে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় শেষশ্রদ্ধা জানাতে গিয়ে এমন বিব্রতকর ঘটনার সাক্ষী হন বিজয়। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এতে অভিনেতার মুখে আঘাত লেগেছে।
ভাইরাল ভিডিওতে দেখা গেছে, জুতা এসে লাগার পরও থালাপতি বিজয় আর পেছন ফিরে তাকাননি। নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তি জুতাটি যেদিক থেকে এসেছিল, সেদিকেই আবার ছুড়ে দেন। তবে কেন তাকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হলো, তা স্পষ্ট নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চেন্নাইয়ে মৃত্যু হয় বিজয়কান্তের। বেশ কিছুদিন ধরে ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন তিনি। শুক্রবার (২৯ ডিসেম্বর) তার শেষকৃত্য সম্পন্ন হয়।
আর