দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুখোমুখি ক্যাটরিনার অতীত ও বর্তমান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বর্তমানকে পিছিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছে অতীত। কিছুই বুঝছেন না, তাই তো? বিষয়টা খোলাসা করে বলা যাক।
পয়লা ডিসেম্বর মুক্তি পেয়েছে রণবীর কাপুরের ‘অ্যানিমেল’, আর ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’। এর মধ্যে প্রথমজন ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক। অন্যজন বর্তমান স্বামী।
বলিউড বক্স অফিসের খবর, মুক্তির দুই দিনে ‘অ্যানিমেল’ কেবল ভারত থেকে আয় করেছেন ৬৮ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯০ কোটি টাকা। বিশ্বব্যাপী ব্যবসা করেছে ১৩১ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৩ কোটি টাকা।
অন্যদিকে ‘স্যাম বাহাদুর’ ভারত থেকে ঘরে তুলেছে ১৬ কোটি ২৫ লাখ রুপি, যা বাংলাদেশি মুদ্রায় ২১ কোটি ৫৩ লাখ টাকা। এই হিসাব বলে দিচ্ছে, কতটা পিছিয়ে পড়েছে সিনেমাটি।
বাবা-ছেলের অসামান্য আবেগ-ভালোবাসায় সাজানো হয়েছে ‘অ্যানিমেল’র গল্প। ছবিটি পরিচালনার দায়িত্ব সামলেছেন সন্দীপ রেড্ডি ভাঙা। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। আরও আছেন, অনিল কাপুর, ববি দেওল, শক্তি কাপুর, প্রেম চোপড়া ও তৃপ্তি দিমরি।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তৎকালীন ভারতীয় সরকারের ছিল বিশেষ অবদান। এরমধ্যে যুদ্ধের শেষ দিকে বাংলাদেশে মুক্তিবাহিনীকে সহায়তা করে ভারতীয় মিত্রবাহিনী। মিত্রবাহিনী ও মুক্তিবাহিনী মিলে যৌথবাহিনী গঠিত হয় যারা মুক্তিযুদ্ধে পরাজয় বরণকারী পাকিস্তানি হানাদারদের শেষ ধাক্কাটা দেয়। ফলে পাকিস্তানি বাহিনীর পরাজয় ত্বরান্বিত হয়। সেই সময় ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন ফিল্ম মার্শাল জামশেদজি মানেকশ।
এর আগে ১৯৪৭ সালে ভারত-পাক যুদ্ধ, ১৯৪৮ সালে হায়দরাবাদ সংকটের সময়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন স্যাম মানেকশ। ভারতীয় সেনাবাহিনীতে স্যামের কর্মজীবনের চার দশকে পাঁচটি যুদ্ধে বিস্তৃত। স্যাম মানেকশই প্রথম ভারতীয় সেনা অফিসার যিনি ফিল্ড মার্শাল পদে উন্নীত হন। তার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে ‘স্যাম বাহাদুর’ সিনেমাটি।
আর/এম