দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শঙ্কামুক্ত পরমব্রত চট্টোপাধ্যায়ের সদ্য বিবাহিতা স্ত্রী পিয়া চক্রবর্তী। মঙ্গলবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ঘণ্টাখানেক ধরে চলা অস্ত্রোপচার শেষ হয় রাত সাড়ে ৮টা নাগাদ। এখন তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছে একাধিক ভারতীয় গণমাধ্যম।
দীর্ঘদিন ধরেই কিডনিতে পাথর সমস্যায় ভুগছিলেন পিয়া। হঠাৎ করেই তার কোমর ও পিঠে যন্ত্রণা শুরু হয়। পরে পশ্চিমবঙ্গের ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। দেরি না করে বিয়ের পরের দিনই তাই অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন তার পরিবার। তবে কবে নাগাদ পুরোপুরি সুস্থ হবেন তিনি—তা জানা যায়নি।
এর আগে সোমবার (২৭ নভেম্বর) ঘরোয়াভাবে রেজিস্ট্রি বিয়ে করেন পরমব্রত-পিয়া। তাদের বিয়ের খবর প্রকাশ্য আসতেই নেট দুনিয়ায় হইচই পড়ে যায়। সংগীতশিল্পী অনুপমের প্রাক্তন স্ত্রীকে অভিনেতার বিয়ে কিছুতেই মেনে নিতে পারছেন না তারা।
জানা যায়, পরমব্রতর সঙ্গে পরকীয়ার জেরে স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে দাম্পত্যজীবনের ইতি টেনেছিলেন অনুপম রায়। ২০২১ সালের ঘটনা ছিল সেটি।
পরকীয়া প্রেম নিয়ে টলিপাড়া ফিসফাস চললেও বিষয়টি নিয়ে তখন মুখ খুলেছিলেন পরমব্রত। জানিয়েছিলেন, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক নেই। তারা কেবল বন্ধু। কিন্তু তিনি যে মিথ্যা বলেছিলেন, সেটার প্রমাণ মিলল বিয়ের মাধ্যমে।
আর