দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সদ্য বিয়ে করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। গত ২৭ নভেম্বর সংগীতশিল্পী অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে বিয়ে করেন তিনি। বন্ধুকে দেখে এবার বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন রুদ্রনীল ঘোষ।
বাস্তব জীবনে পরিচালক রাজ চক্রবর্তী, পরমব্রত ও রুদ্রনীল খুব ভালো বন্ধু। এর মধ্যে প্রথমে বিয়ে করেন রাজ, এরপর পরমব্রত। এখনও অবিবাহিত রুদ্রনীল। তাই তো শিগগরই বিয়েটা সেরে ফেলতে চান এ অভিনেতা।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে রুদ্রনীল জানান, পরমব্রত এভাবে আচমকা বিয়ে করে নেওয়ায় তিনি দারুণ খুশি। কিন্তু বন্ধু যে এভাবে আচমকা বিয়ে করবেন এটা বুঝতে পারেননি।
রুদ্রনীলের কথায়, ‘পরমেব্রত যে এভাবে বিয়ে করবে আমি বা রাজ চক্রবর্তী ধারণাই করতে পারিনি। আমিও এভাবে বিয়ে করতে চাই। প্রায় ১০ বছর ধরে বিয়ের প্ল্যান করছি। কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তবে ২০২৪ সালেই বিয়েটা সেরে ফেলব।’
বন্ধু পরমব্রতকে শুভেচ্ছা জানাতে গিয়ে রুদ্রনীল বলেন, ‘পরমের ভবিষ্যৎ আরও সুন্দর হয়ে উঠুক এটাই প্রার্থনা করব। আমার তরফ থেকে শুভেচ্ছা রইল।’
এদিকে পারিবারিক আয়োজনে রেজিস্ট্রির মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন পরম-পিয়া। টলিউডের এই নতুন জুটির আইনি বিয়েতে উপস্থিত ছিলেন তাদের পরিবারের লোকজন এবং নিকট বন্ধুরা।
আর