দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাবা-মা মারা যাওয়ার পর প্রিয় নানাকে ঘিরেই ছিল পরীমণির জীবন। বলা যায়, তিনি ছিলেন তার আরেকটা জীবন। সেই জীবন হারিয়ে কতটা ভেঙে পড়েছেন এ নায়িকা—সে প্রশ্ন করা বাহুল্য।
নানা মারা যাওয়ার পর গণমাধ্যমের কাছে মনের অনুভূতি জানিয়ে কোনো কথা বলেননি পরীমণি। তবে এবার সামাজিক মাধ্যমে জানালেন বুক ফেটে যাওয়া কষ্টের কথা।
দাফনের পর নানা কবরের পাশে বসে থাকা কয়েকটি ছবি প্রকাশ করে পরীমণি লিখেছেন, ‘এই কবরস্থানে এখন তিনটা কবর। প্রথমটা আমার মায়ের। তারপর নানি আর এই যে আমার জানের মানুষটার কবর। নানু মারা যাওয়ার আগে নিজেকে আমার এতিম লাগেনি কোনোদিন।’
তিনি জানান, নানার মতো তাকে কেউ ভালোবাসেনি কখনও। পরী লিখেছেন, ‘এই জীবনে আমার নানার মতো কেউ আমাকে ভালোবাসে নাই আর। যারা আমাকে খুব কাছ থেকে চেনেন তারা সবাই জানেন, এই মানুষটা আমার জন্য কী ছিল! আজ হয়ত এই পরিবারের সবার থেকে ভেঙে পড়ার কথা ছিল আমার। কিন্তু আমার নানা আমাকে সবার বট গাছ করে দিয়ে গেছে।’
এর থেকে বড় শোক আর কখনও নিজের জীবনে আসবে না বলে জানান পরীমণি। তিনি লিখেছেন, ‘এর থেকে বড় কোনো শোক আমার আর আসবে না। যদি আসে সব শোক সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দেবেন, এটা আমার নানুর দোয়া। কত ভাগ্যে আমি আমার নানুর সাথে তার শেষ কলেমা পড়তে পেরেছি! আহা নানুভাই, কত শান্তনায় রেখে গেল আমাকে! জীবন সুন্দর। মৃত্যু যে বড় সুন্দর...।
এর আগে শুক্রবার (২৪ নভেম্বর) রাত ২টা ১১ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন পরীমণির নানা শামসুল হক গাজী। পিরোজপুরের মঠবিাড়িয়ায় তাকে দাফন করা হয়েছে।
আর