দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আচ্ছা, মানুষ এক জীবনে কতবার প্রেমে পড়তে পারে? এক, দুই কিংবা তিনবার! কিন্তু আপনি জেনে অবাক হবেন, নুসরাত ফারিয়া ৩০ বছরের জীবনে ২০ বার প্রেমে পড়েছেন। তিনি নিজেই এমনটা জানিয়েছেন।
সম্প্রতি এক বিনোদনমূলক অনুষ্ঠানের অতিথি হয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেছেন নুসরাত ফারিয়া। এ সময় নানা কথায় কথায় একাধিক প্রেম নিয়েও মুখ খুলেছেন তিনি।
নুসরাত ফারিয়া জানান, জীবনে ২০ বারের মতো প্রেমে পড়েছেন তিনি। প্রেমের বিষয়ে উপস্থাপিকার প্রশ্নের উত্তরে এই কথা বলেন অভিনেত্রী।
জীবনের প্রথম পাওয়া প্রেমের চিঠিতে কী লেখা ছিল—সেটিও মনে আছে নুসরাতের। জানালেন, সেটি ছিল একটি গান। ‘লিভিং অন অ্যা জেট প্লেন’-পুরো গানটি লিখে পাঠিয়েছেন তাকে।
অনুষ্ঠানের এক পর্যায়ে কথায় কথায় উঠে আসে ফারিয়ার স্কুল-কলেজের বিষয়টিও। শহীদ বীর উত্তম আনোয়ার গার্লস কলেজ এবং রাজউক উত্তরা মডেল কলেজে পড়েছেন তিনি। আরও জানিয়েছেন স্কুলে একবার অকৃতকার্য হয়েছিলেন অসুস্থাতার কারণে। অংকে সবসময় আশির ওপরেই নম্বর পেতেন।
ফারিয়াকে সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে দেখা গেছে। শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটিতে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি।
আর