দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভারতীয় বাংলা সিনেমায় নুসরাত ফারিয়ার ব্যস্ততা বাড়ছে। নতুন নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় এবার তাকে বাবা যাদবের একটি সিনেমায় দেখা যাবে।
খবর অনুযায়ী, ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। এতে ফারিয়ার নায়ক সোমরাজ। পয়লা অক্টোবর থেকে বুদাপেস্টে শুরু হবে ছবির দৃশ্যধারণের কাজ।
সিনেমা প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘প্রতি ছবিতে আমি ভিন্ন ভিন্ন চরিত্রে হাজির হচ্ছি। এই ছবিতেও অন্য এক নুসরাত ফারিয়াকে দেখা যাবে। আমি চাই, নিজেকে প্রতিনিয়ত ভাঙতে। সেভাবেই পরিকল্পনামাফিক এগোচ্ছি।’

এদিকে বাবা যাদব বলেন, ‘ফারিয়া বিউটিফুল একট্রেস। তার ভেতর অভিনয় দক্ষতা রয়েছে। ছবিটি রোমান্টিক-কমেডি ধাঁচের হতে যাচ্ছে। যদিও আমি সবসময় অ্যাকশনধর্মী ছবি বানিয়ে অভ্যস্ত। মনে করি, রোমান্টিক-কমেডি ঘরানার ছবিও ভালো বানাব।’
সবশেষে ফারিয়া অভিনীত ‘পাতালঘর’ সিনেমাটি মুক্তি পায় দেশের একটি ওটিটি প্ল্যাটফর্মে। এতে তিনি একজন উঠতি নায়িকার চরিত্রে অভিনয় করেছেন। এতে তার অভিনয় প্রশংসিত হয়েছে।
এ ছাড়া কলকাতায় সম্প্রতি মুক্তি পেয়েছে তার ‘আবার বিবাহ অভিযান’ ছবিটি। বিরসা দাশগুপ্ত পরিচালিত এ সিনেমায় আরও অভিনয় করেছেন অঙ্কুশ হাজরা, রুদ্রনীল ঘোষ, অনির্বাণ ভট্টাচার্য, সোহিনী সরকার, প্রিয়াঙ্কা সরকার প্রমুখ।
আরএসও