দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল ও মোংলা) আসনের আওয়ামী লীগের মনোনয়ন ফরম কেনেন চিত্রনায়ক শাকিল খান। ১৮ নভেম্বর ফরম কেনার পর গতকাল সোমবার অনেকটা গোপনে তা জমা দিয়েছেন এই নায়ক।
চুপিচুপি মনোনয়ন ফরম জমা দেওয়ার কারণ হিসেবে শাকিল খান বলেন, মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। তাদের পাশে নিয়েই এগিয়ে যেতে চাই। তাদের ভালোবাসা নিয়ে চুপিচুপি মনোনয়ন জমা দিলাম। কারণ, মনোনয়ন জমা দেওয়া এই স্থানে শুধু শুধু ভিড় করে বাড়তি লোক এনে শৃঙ্খলা বিনষ্ট করতে চাইনি আমি।
তিনি আরও বলেন, এখানে অনেকেই আসছেন, সবাইকে সুযোগ করে দেওয়া দরকার। যে কারণে আমার এলাকার মানুষের সঙ্গে কথা বলে অল্প কিছু মানুষকে সঙ্গে নিয়ে এসে মনোনয়ন জমা দিলাম। চুপিচুপি এসে কাজগুলো করলে সবার জন্য সহজ হয়। এ জন্য আমি কিন্তু আলাদা করেও মনোনয়ন জমা দেওয়া নিয়ে কোনো প্রচার করিনি। তবে আমি আগের মতোই আমার আমাদের নির্বাচনীয় এলাকায় সরব রয়েছি।
তিনি বলেন, গত ১৯ বছর ধরে আমি এলাকার মানুষের জন্য কাজ করে যাচ্ছি। এখন আমি একটি জিনিসই প্রত্যাশা করি, একজন ভালো মানুষের মাধ্যমে একজন নেতৃত্ব দেবেন এবং যার নেতৃত্বে এলাকার সাধারণ জনগণ ও তৃণমূল আওয়ামী লীগকে নিয়ে কাজ করতে পারবেন, সেই লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়া।
অনেকটা ঝোঁকের বশেই চলচ্চিত্রে আসেন শাকিল খান। ক্যারিয়ারে প্রথম ‘আমার ঘর আমার বেহেশত’ ছবিতে অভিনয় করেন ১৯৯৪ সালে। সে ছবিটি মুক্তি পায় তিন বছর পর। একে একে উপহার দেন ব্যবসাসফল ‘পাহারাদার’, ‘বিয়ের ফুল’, ‘নারীর মন’, ‘কষ্ট’র মতো অসংখ্য ছবি। তবে কোনো এক অজানা কারণে নিজেকে চলচ্চিত্র জগত থেকে সরিয়ে নেন শাকিল। এরপর মন দেন ব্যবসা ও রাজনীতিতে।
এম