দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা থেকে সরে এসেছেন চিত্রনায়ক শাকিল খান। গণমাধ্যমকে শাকিল খান নিজেই এ তথ্য জানিয়েছেন।
মঙ্গলবার (২৮ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন শাকিল খান। সাক্ষাতের পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় শাকিল জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই তিনি আসন্ন নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত থাকছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার কথা জানিয়ে শাকিল খান বলেন, আমি নেত্রীর সঙ্গে দেখা করেছি। উনি (প্রধানমন্ত্রী) আমাকে বলেছেন, ‘শাকিল আমি তোমার বিষয়টি ভেবেছি। তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে’।
শাকিল খান বলেন, নেত্রী আমাকে নির্দেশনা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে আসন্ন নির্বাচনে অংশ না নেওয়ার জন্য। এ কারণেই নির্বাচনে অংশ নিচ্ছি না। নির্বাচনে অংশ না নিলেও আমার আসনে আওয়ামী লীগের পক্ষে কাজ করব।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন শাকিল খান। সোমবার (২৭ নভেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শাকিল খানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ভাগ্নে শাহরিয়ার নাজিম।
এও