দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবশেষে বিয়ে করেছেন বলে জানালেন মাইনুল আহসান নোবেল। সোমবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক স্ট্যাটাসে ফারজান আরিশা নামে এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন জানান তিনি।
এর আগে রোববার রাতে আরিশার সঙ্গে বেশ কয়েকটি ছবি প্রকাশ করেন নোবেল। যেখানে তাদের দু’জনকেই বেশ ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।
দুজনের একটি ঘনিষ্ঠ ছবি ফেসবুক প্রকাশ করে গতরাতে আলোচনার জন্ম দেন নোবেল। ছবিতে তার বুকে মাথা রেখে আছেন আরশি। ক্যাপশনে লেখা, ‘ক্যাপশন কি লেখা লাগবে? আরশি (সঙ্গে লাভ ইমোজি)।’
জানা গেছে, আরিশার গ্রামের বাড়ি খুলনায়। দুজনের পরিচয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর একাধিকবার নড়াইলে দু’জনে দেখাও করেছেন। সেখান থেকেই তাদের সম্পর্কের শুরু।
এর আগেও একটি বিয়ে করেছেন আরিশা। তার স্বামী একজন ফুড ব্লগার। গত বছরই বিয়ে হয়েছিল তাদের। নোবেলের সঙ্গে আরিশার একাধিক ছবি ফাঁসের পর আরিশার প্রথম সংসার নিয়েও আলোচনা চলছে। যদিও সেই সংসারে তার বিচ্ছেদ হয়েছে কি না সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ২০১৯ সালের ১৫ নভেম্বর নোবেলের সঙ্গে বিয়ে হয় মেহরুবা সালসাবিল মাহমুদের। একই বছরে ভারতের জি বাংলার সংগীত রিয়েলিটি শো ‘সারেগামাপা’ অংশ নিয়ে আলোচনা আসেন এই গায়ক। বিয়ের কয়েক বছর পরেই নোবেলকে ডিভোর্স দেন সালসাবিল।
এম