দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নতুন সম্পর্কে জড়িয়েছেন বিতর্কিত সংগীতশিল্পী মাইনুল আহসান নোবেল। জানা গেছে, খুলনার মেয়ে ফারজান আরশির সঙ্গে চুটিয়ে প্রেম করছেন তিনি। তবে বিয়ে করছেন কি না—তা এখনও জানা যায়নি।
নতুন প্রেমিকার সঙ্গে একটি ঘনিষ্ঠ ছবি ফেসবুক প্রকাশ করেছেন নোবেল। ছবিতে তার বুকে মাথা রেখে আছেন আরশি। ক্যাপশনে লেখা, ‘ক্যাপশন কি লেখা লাগবে? আরশি (সঙ্গে লাভ ইমোজি)।’
ছবি প্রকাশের পর মন্তব্যের ঘরে নেটিজেনরা তার সঙ্গে আরশির পরিচয় জানতে চেয়েছেন। তখন নোবেল তাকে তাদের ভাবি বলে পরিচয় করিয়ে দিয়েছেন।

এদিকে, জানা গেছে, খুলনার মেয়ে আরশি। মাঝারি মানের জনপ্রিয় স্থানীয় ফুড ব্লগার নাদিম আহমেদের স্ত্রী তিনি। নিজেও ফ্যাশন-লাইফস্টাইল বিষয়ক ব্লগ করেন।
নোবেলের সঙ্গে আরশির সম্পর্ক প্রকাশ্যে আসার পর খুলনার তরুণের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। তাদের এই সম্পর্ক কেউ মেনে নিতে পারছেন না। তারা সবাই নাদিমের পক্ষে সামাজিক মাধ্যমে লিখছেন।
অন্যদিকে, গেল মে মাসে অর্থ-আত্মসাৎ মামলায় গ্রেপ্তার হয়েছিলেন নোবেল। গত ৯ নভেম্বর সেই খবরের একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘এর জন্য মানুষ নাকি এখন পাগল হয়! আগে ভালো থাকা ঠিক ছিল, আর এখন! এখন যে নেশাখোর সে-ই একমাত্র এর জন্য পাগল হবে।’
হয়ত এই ক্যাপশনের মাধ্যমে নিজের স্ত্রী আরশির সঙ্গে নোবেলের সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন নাদিম। তবে তাদের বিচ্ছেদ হয়েছে কি না—সেটা প্রকাশ্যে আসেনি।
এর আগে ২০১৯ সালের ১৫ নভেম্বর নোবেলের সঙ্গে বিয়ে হয় মেহরুবা সালসাবিল মাহমুদের। একই বছরে ভারতের জি-বাংলার সংগীত রিয়েলিটি শো ‘সারেগামাপা’ অংশ নিয়ে আলোচনা আসেন এই গায়ক। বিয়ের কয়েক বছর পরেই নোবেলকে ডিভোর্স দেন সালসাবিল।
আর