দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শাকিব খানের প্রথম প্যান-ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’র ভারতীয় অংশের শুটিং শেষ হয়েছে। সামাজিক মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছেন এর পরিচালক অনন্য মামুন।
কেক কেটে শুটিংয়ের শেষটা উদযাপন করেছেন শিল্পী-কলাকুশলীরা। সেই মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করে ক্যাপশনে মামুন লিখেছেন, “শেষ হলো ‘দরদ’র ভারতের শুটিং। শাকিব ভাইয়ের ‘দরদে’ ডুবে থাকা...আমার টিমের কঠোর পরিশ্রম আর কামাল কিবরিয়া লিপুর যুদ্ধ।”
প্রকাশিত দুটি স্থিরচিত্রের একটিতে দেখা যাচ্ছে, পাশাপাশি দাঁড়িয়ে হাততালি দিচ্ছেন শাকিব খান ও সোনাল চৌহান। শুটিং টিমের অন্যান্য সদস্যরাও উপস্থিত সেখানে।
ইতোমধ্যেই শুটিং সেটে ধারণকৃত বেশ কিছু দৃশ্য প্রকাশ্যে এসেছে। যেখানে শাকিব খানের সঙ্গে দারুণ রসায়ন চোখে পড়েছে সোনালের।
গেল ২৭ অক্টোবর বারাণসীতে শুরু হয় ‘দরদ’র শুটিং। মাঝে নায়ক-নায়িকাসহ অনেকে অসুস্থও হয়েছেন, কিন্তু মনোবল হারাননি। বরং কাজ চালিয়ে গেছেন।
জানা গেছে, সাইকো থ্রিলার গল্পের সিনেমা এটি। আগামী বছরের ফেব্রুয়ারিতে প্রেক্ষাগৃহে আসবে ছবিটি।
এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, রাহুল দেব প্রমুখ। ছবিটি প্রযোজনার দায়িত্বে আছে পশ্চিমবঙ্গের এসকে মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং মুম্বাইয়ের ওয়ান ওয়ার্ল্ড মুভিজ।
আর