দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঐশ্বরিয়া রায় বচ্চনকে নিয়ে বেফাঁস মন্তব্য করে তোপের মুখে পড়েন পাকিস্তানি সাবেক ক্রিকেটার আব্দুল রাজ্জাক। ক্রমাগত সমালোচনার পর তিনি ক্ষমা চাইতে বাধ্য হন।
পুত্রবধূকে নিয়ে নেতিবাচক মন্তব্য করায় এতদিন চুপ ছিলেন অমিতাভ বচ্চন। তবে সরাসরি কিছু না বলেননি। এক্স হ্যান্ডেলে লিখেছেন ইঙ্গিতপূর্ণ মন্তব্য। তিনি লিখেছেন, ‘এটার অর্থ কোনো ছাপা অক্ষরের থেকে অনেক বেশি।’
কীসের ইঙ্গিত দিলেন অমিতাভ? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে অনুরাগীদের মাথায়। তাহলে কি রাজ্জাককে এমন বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা করে দিলেন? নাকি বউমাকে কালিমালিপ্ত করে সামাজিক মাধ্যমে কুরুচিকর পোস্টের প্রেক্ষিতেই এই নীরব প্রতিবাদ? উত্তর খুঁজছেন নেটিজেনরা।
এর আগে বিশ্বকাপে পাকিস্তানের পারফরম্যান্সের ময়নাতদন্ত করতে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আব্দুল রাজ্জাক, উমর গুল, শহিদ আফ্রিদিরা। সেখানেই পাক ক্রিকেট বোর্ডকে একহাত নিতে গিয়ে কেলেঙ্কারি কাণ্ড ঘটিয়ে ফেলেন রজ্জাক।
সাবেক অলরাউন্ডারের মন্তব্য, ‘বিশ্বকাপে পাকিস্তান কেন খারাপ খেলল, সেই নিয়ে এখন প্রচুর আলোচনা চলছে চারদিকে। আমার মনে হয়, ক্রিকেটারদের উন্নতির চেষ্টাই করে না পাকিস্তান বোর্ড। যদি কেউ মনে করে ঐশ্বর্য রাইকে বিয়ে করলেই সন্তান সুন্দর দেখতে হবে, সেটা কখনও সম্ভব নয়।’
এই বেফাঁস মন্তব্যের মাশুল গুণতে হয় রাজ্জাককে। ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চেয়ে কোনো লাভ হয়নি! বিতর্ক থামতেই চাইছে না।
আর