দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সালমান খানের ‘টাইগার-থ্রি’ নিয়ে ভারতজুড়ে চলছে তুমুল উন্মাদনা। সিনেমা হলে চলছে তুলকালাম কাণ্ড।
গেল রোববার মহারাষ্ট্রের মালেগাঁও অঞ্চলের মোহন সিনেমা হলে বাজি ফাটাতে শুরু করেন কিছু অনুরাগী। এ ঘটনায় রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় হলের ভেতরে। যদিও কোনো জখমের খবর ছিল না। পুলিশের হস্তক্ষেপে আটক করা হয় দুই অনুরাগীকে।
এই ঘটনার সমালোচনা করেছেন সালমান নিজেই। ভবিষ্যতে এমন কিছু না করার উপদেশ দিয়েছেন অনুরাগীদের। যদিও ভাইজানের কথা কানে তুলছেন না তারা।
মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ, আমেরিকাসহ প্রতিবেশী রাষ্ট্র নেপালেও মুক্তি পেয়েছে এই ছবি। সেখানকার একটি হলে এবার সালমান অনুরাগীদের বাঁধনছাড়া উচ্ছ্বাস। ‘লে কে প্রভুকা নাম’ গানের তালে পা মেলাচ্ছেন সালমান-ক্যাটরিনা। সেই সময় প্রায় অনাবৃত হয়ে নাচতে শুরু করেন বেশ কিছু যুবক। এই ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়।
আর