দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চিকিৎসক সানিয়া এশার সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন জনপ্রিয় অনলাইন উপস্থাপন রাফসান সাবাব। খবরটি ফেসবুকে জানিয়েছেন তিনি।
বিবাহ বিচ্ছেদ ঘোষণার পর রীতিমতো তোপের মুখে পড়েছেন রাফসান। নেটমাধ্যমে তাকে নিয়ে চলছে তুমুল নেতিবাচক চর্চা। প্রতারক বলে কটাক্ষ করছেন অনেকে।
এদিকে অনলাইনে ভেসে বেড়াচ্ছে, গায়িকা জেফার রহমানের সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে ওঠে রাফসানের। এর জেরেই নাকি স্ত্রীর সঙ্গে সম্পর্কের ইতি টেনেছেন তিনি!
যদিও কয়েকদিন আগে গণমাধ্যমে দেওয়ার সাক্ষাৎকারে জেফার জানিয়েছিলেন, তিনি কারও সঙ্গে প্রেম করছেন না। কারণ, এখনও মনের মতো মানুষ পাননি। সেই ভিডিও ক্লিপটি এখন নেটদুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।
এই গুঞ্জন নিয়ে এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি রাফসান-জেফারের কেউই। তবে তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় নেটিজেনরা।
জানা গেছে, ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশাকে বিয়ে করেন রাফসান সাবাব। তিন বছর সংসারের পর চলতি মাসে এসে সম্পর্কের ইতি টানেন তারা। কলেজে পড়ার সময় উপস্থাপনায় যুক্ত হন রাফসান সাবাব।
তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ও ইউটিউবার জেফার। তিনিই বাংলাদেশের প্রথম ইউটিউব-ভিত্তিক মিউজিশিয়ান। ২০১০ সাল থেকে বিখ্যাত সব ইংরেজি গান কাভার করে শোরগোল ফেলে দেওয়া জেফার ধীরে ধীরে পৌঁছে যান জনপ্রিয়তার শিখরে। সম্প্রতি তিনি অভিনয়ে নাম লিখিয়েছেন।
আর