দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাশমিকা মান্দানার আপত্তিকর ডিপফেক ভিডিও নিয়ে এবার সরব হল দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে পাওয়া খবর অনুযায়ী, শুক্রবার (১১ নভেম্বর) পুলিশের তরফে স্পেশাল সেল পুলিশ স্টেশনে একটি ‘ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট’ মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে রাশমিকা পাশে পেয়েছেন দিল্লি মহিলা কমিশনকেও। তার ডিপফেক ভিডিও ভাইরাল হওয়ার পর মহিলা কমিশনের তরফ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, রাশমিকা মান্দানার ভাইরাল হওয়া ডিপফেক ভিডিও প্রসঙ্গে দিল্লির মহিলা কমিশন একটি সুয়ো-মোটো মামলার আরজি জানিয়েছে। এই বিবৃতিতে কমিশনের তরফে উল্লেখ করা হয়েছে যে, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো গ্রেপ্তারি বা আটকের খবর মেলেনি। দ্রুত এই বিষয়ে আটক বা গ্রেপ্তারির দাবি তুলেছে মহিলা কমিশন।
সামাজিক মাধ্যমে দাবানলের মতো ছড়িয়ে পড়ে রাশমিকার বিকৃত ভিডিও। ডিপফেক এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই ভিডিও ভাইরাল হওয়ার পর প্রতিবাদের ঝড় ওঠে নানা মহলে। নড়েচড়ে বসে প্রশাসনও। সামাজিক মাধ্যমে পোস্ট করে তীব্র বিরক্তি প্রকাশ করেছিলেন রাশমিকা নিজেই। জানিয়েছিলেন, তার ভয়ের কথা। এমনকি, ডিপফেক ভিডিও-কাণ্ডে গর্জে উঠেছেন অমিতাভ বচ্চনও।
আর