দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থয় পর্দায় আগুন ঝরাতেন জিনাত আমিন। ঝুলিতে আছে একাধিক হিট সিনেমা। তারপর একটা সময় অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন তিনি। তবে এবার জানা গেল, ৭১ বছর বয়সে অভিনয়ে ফিরছেন এ অভিনেত্রী। খবর ইন্ডিয়া টুডের।
ডিজাইনার মণীশ মালহোত্রা দিয়েছেন এই সুখবর। কারণ তার প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারেই তৈরি হচ্ছে নতুন সিনেমা ‘বান টিক্কি’। আর এই ছবির মাধ্যমেই বড়পর্দায় ফিরছেন জিনাত আমান। নতুন এই সফরে তার সঙ্গী শাবানা আজমি ও অভয় দেওল। ফারাজ আরিফ আনসারির পরিচালনায় একসঙ্গে কাজ করবেন তিন তারকা।
অল্প বয়সেই বাবা-মায়ের বিচ্ছেদ দেখতে হয়েছিল জিনাত আমানকে। তারপর অভিনেত্রীর দীর্ঘ দিন কেটেছে বিদেশে। কিন্তু সেখানেও বাধা। ব্যক্তিগত কারণে মাঝপথেই পড়াশোনা ছেড়ে দেশে ফিরতে হয় তাকে।
সাতের দশকে ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন জিনাত। হয়েছিলেন ফার্স্ট প্রিন্সেস। তারপর জিতেছিলেন মিস এশিয়া প্যাসিফিক সম্মান। এর পরেই আসে সিনেমায় সুযোগ।
‘দ্য ইভিল উইদিন’-ছবিতে দেব আনন্দের বিপরীতে সুযোগ পান জিনাত। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে।
শেষবার ‘পানিপথ’ সিনেমায় ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন জিনাত। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল খোলেন অভিনেত্রী। ফটোশুটও সারেন। তারপরই বড়পর্দায় কামব্যাকের জল্পনা শুরু হয়ে যায়। সেই জল্পনায় এতদিনে সিলমোহর পড়ল।
আরএসও