দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শবনম বুবলীর বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ আনলেন গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন ফারজানা মুন্নী। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেছেন, তার স্বামী সংগীতশিল্পী তথা গানবাংলার কর্ণধার কৌশিক হাসান তাপসের সঙ্গে প্রেম করছেন এই চিত্রনায়িকা।
শুক্রবার (৩ নভেম্বর) মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে মুন্নী লেখেন, ‘তাপস ও বুবলী প্রেম করছেন। বুবলী যেভাবে অপু বিশ্বাসের সংসার ভেঙেছে, আমারটাও সেভাবে ভাঙছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে অন্ত্বঃসত্ত্বা হয়েছেন। এখন তার লক্ষ্য তাপস। এমন যদি আমার সাথে কিছু হয়ে থাকে তাহলে এর সম্পূর্ণ দায়ভার তাপন ও বুবলীর।’

তবে পোস্টটি দেওয়ার কিছুক্ষণ পর তা মুছে ফেলা হয়। যদিও ওই রাতেই সেটির স্ক্রিনশট সামাজিক মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে যায়।
গানবাংলা সূত্র থেকে দেশ টিভিকে জানানো হয়, কে বা কারা ফারজানা মুন্নীর ফেসবুক আইডি হ্যাক করে ওই স্ট্যাটাস দিয়েছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত হ্যাকার সনাক্তের কাজ করা হচ্ছে তা পক্ষ থেকে।
এদিকে দেশ টিভির পক্ষ থেকে বিষয়টি নিয়ে বুবলীর সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।
আরএসও