দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবশেষে প্রেমের স্বীকারোক্তি! কয়েকমাস ধরে জোর কানাঘুষা চলছিল, নতুন সম্পর্কে জড়িয়েছেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। হঠাৎই কালীপূজার আগে প্রেমের প্রদীপ জ্বালালেন যেন দুই তারকা। এতদিন চুপ ছিলেন যুগল। আচমকা ছবি দিয়ে চমকে দিলেন ভক্তদের।
সবুজ প্রকৃতির মাঝে একে অপরকে আলিঙ্গনের কয়েকটি ছবি প্রকাশ করেছেন শোভন। ক্যাপশনে লিখেছেন, ‘শেষ সব কিছু তোমার জন্য তোলা রইল।
যদিও প্রেমের এই শব্দগুলো সোশ্যাল মিডিয়ায় জায়গা পেল মাত্র কয়েকটা মিনিট। কিন্তু তাদের জীবনে কি এই শব্দগুলি চিরস্থায়ী হলো? তার উত্তর দেবে সময়ই।
কয়েকমাস আগেই প্রকাশ্যে এসেছিল শোভনের বিচ্ছেদের খবর। প্রায় দেড় বছরের বেশি সময় ধরে অভিনেত্রী স্বস্তিকা দত্তর সঙ্গে সম্পর্কে ছিলেন গায়ক।
অন্যদিকে, সোহিনীর প্রেম ছিল অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে। কিন্তু কয়েকমাস আগে তাদের প্রেম ভেঙেছে। কিন্তু এর মধ্যে যে তারা দুজনেই নতুন বাঁধনে জড়িয়ে পড়বেন, তা হয়ত তাদের বন্ধুরা খুব একটা আন্দাজ করেননি।
আরএসও