দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা তানিয়া আহমেদ দীর্ঘদিন ধরেই শোবিজ থেকে দূরে। মাঝে এসআই টুটুলের সঙ্গে বিচ্ছেদের কারণে আলোচনায় এসেছিলেন তিনি।
তাদের আদর্শ তারকা দম্পতি বলা হতো। ১৯৯৯ সালের ১৯ জুলাই সঙ্গীত শিল্পী এসআই টুটুলের সঙ্গে বিয়ে হয় তার। এ সংসারে পাঁচ সন্তান রয়েছে। তারা হলেন— অনয়, শ্রেয়াস ও আরশ। আর আয়াত ও সামিয়াকে দত্তক নিয়েছেন তারা।
দীর্ঘ ২৩ বছর ধরে কোনো ঝামেলা ছাড়াই চলছিল টুটুল-তানিয়ার সংসার জীবন। তবে হঠাৎ ছন্দপতন ঘটে।
বিভিন্ন সূত্রে জানা যায়, বিচ্ছেদের আগে প্রায় পাঁচ বছর ধরেই দুজনে আলাদা বসবাস করছিলেন। এরপরই বিচ্ছেদের পথে হাঁটেন তারা।
তানিয়া আহমেদের ভক্তদের জন্য সুখবর রয়েছে। আর সেটি হলো ‘তাপ’ নামে নতুন এক সিনেমায় অভিনয় করছেন তিনি। এটি পরিচালনা করবেন সুমন ধর।
তানিয়া এই মুহুর্তে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। দেশে ফেরার পরই সিনেমাটিকে চুক্তিবদ্ধ হবেন বলে জানান অভিনেত্রী।
তানিয়া আহমেদ বলেন, ‘পরিচালকের সঙ্গে সব বিষয়ে কথা হয়েছে। শুধু চুক্তিবদ্ধ হওয়া বাকি। সেটাও হয়ে যেত। এরই মধ্যে আমি যুক্তরাষ্ট্রে চলে আসায় তা আর হয়নি।
তানিয়া জানান, সিনেমাটির গল্পটি প্যারালাল দুই নারীর। তারপর একটা রেখায় গিয়ে মিলেছে। এটা আমার কাছে সবচেয়ে অসাধারণ লেগেছে।’
পরিচালক জানান, এই ছবির দুই কেন্দ্রীয় নারী চরিত্রের একজন তানিয়া আহমেদ। বছরের শেষ দিকে চট্টগ্রাম থেকে সিনেমার শুটিং শুরু হবে।
এম