দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

প্রতিনিয়ত খবরের শিরোনামে উঠে আসছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এখন তিনি আট মাসের অন্তঃসত্ত্বা। আর মাত্র কিছুদিনের অপেক্ষা। তারপরই তার ঘর আলো করে আসবে নতুন অতিথি।
এই নিয়ে দ্বিতীয়বার মা হতে চলেছেন শুভশ্রী। তার ছেলে হবে নাকি মেয়ে—সেটা এখনই বলা যাচ্ছে না। তবে এ নায়িকার পছন্দ মেয়ে। এক সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছিলেন, তার ইচ্ছা এবার যেন একটা মেয়ে হয়।
এদিকে ফাঁস হয়ে গেল জ্যোতিষীর করা ভবিষ্যৎবাণী। তাও আবার প্রকাশ্যে ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর মঞ্চে। তবে শুভশ্রী একা নন, বরং তিন বিচারকের ভবিষ্যৎবাণী করলেন কেকে আর সাকী।
জ্যোতিষীর করা ভবিষ্যৎবাণীতে শুভশ্রীর ভাগ্যে কী রয়েছে— তা সকলের সামনেই ফাঁস হলো এ দিন। যেখানে বলা হলো, ১৫ বছর পর অভিনেত্রীর একটি সুন্দর বাড়ি হবে। যেখানে রাজ ও শুভশ্রী তো থাকবেই, সঙ্গে থাকবে তাদের দুষ্টু-মিষ্টি চার ছেলে এবং আট গোলুমোলু মেয়ে।
জ্যোতিষীর ভবিষ্যৎবাণী শুনেই চোখ কপালে উঠেছে নায়িকার। তবে পুরো বিষয়টাই যে মজার ছলে হয়েছে তা সহজে অনুমেয়।
আরএসও