দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শাকিব খানকে নিয়ে ‘কবি’ নামের একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন হাসিবুর রেজা কল্লোল। তিনি এ-ও জানিয়েছিলেন, এটি প্রযোজনা করবে এ নায়কের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস।
কিন্তু সেটা আর হচ্ছে না। সিনেমাটি করতে অনীহা প্রকাশ করেছেন শাকিব খান। তাই শরিফুল রাজের দ্বারস্থ হলেন কল্লোল। ইতোমধ্যে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে।
রাজ নিজেই সিনেমাটিতে চুক্তিবদ্ধ হওয়ার খবর নিশ্চিত করে জানিয়েছেন। নিশ্চিত হওয়া গেছে পরিচালকের ঘনিষ্ঠজন থেকেও।
রাজের বিপরীতে এই ছবিতে অভিনয় করবেন কলকাতার ইধিকা পাল। সম্প্রতি শাকিব খানের বিপরীতি ‘প্রিয়তমা’ নামের একটি সিনেমা করে এপার বাংলায় জনপ্রিয়তা অর্জন করেছেন।
প্রাথমিকভাবে কথা পাকাপাকি হয়ে গেছে। সব ঠিক থাকলে আগামী সপ্তাহে সিনেমাটির পরিচালক কল্লোল কলকাতায় গিয়ে অফিসিয়ালি চুক্তি করবেন ইধিকা পালের সঙ্গে।
আরএসও