দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢালিউডের অন্যতম সুন্দরী নায়িকা পরী মণি এক ফেসবুক স্ট্যাটাসে নিজের আক্ষেপের কথা প্রকাশ্যে আনলেন। সোমবার দিবাগত রাত দেড়টার দিকে নিজের ফেসবুক ওয়ালে একটি স্ট্যাটাস লিখেছেন।
পরীর ভক্তরা নিশ্চয়ই জানেন সম্প্রতি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন এই নায়িকা। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো। রাতে পরী মণি তার ফেসবুকে লিখেছেন, সুস্থ থাকার মতো বড় নেয়ামত আর কিছু নাই সত্যিই! তবে মাঝে মধ্যে ছোট খাটো অসুখ বা বিপদ না আসলে জীবনের আসল শুভাকাঙ্খী বা কাছের মানুষ চিনতে পারবেন না। একটা সময় অনেকের মতো আমারো মনে হইতো কারোর কাছে আমার কোনো এক্সপেক্টেশন নাই বা সেটা রাখার দরকার নাই। ‘এক্সপেক্টেশন যত কম জীবন তত সুন্দর’বিশ্বাস করেন এই কথাটা একটা বেহুদা কথা। আপনার আত্মীয় স্বজনদের আপনি নিশ্চয়ই আপনার খারাপ সময়ে পাশে চাইবেন। অন্তত কেমন আছো জিজ্ঞেস করুক এতটুকুই অনেক কিছু মিন করে কখনো কখনো জীবনে।
তিনি সেলফিস না উল্লেখ করে বলেন, আমি মোটেও সেলফিস ধরনের মানুষ না। তবে গত দুই এক বছর যাবত আমি ‘যে যেমন আমি তেমন’ লোক হওয়ার চেষ্টা করতেছি। এই চেষ্টায় এবারের দৌড়টা বেশ লম্বাই হইলো বলা যায়। জীবনে আজাইরা, ফাও এবং সুবিধাবাদীদের যত ঝেড়ে ফেলা যায় জীবন কেবল মাত্র তখনই সুন্দর। আমি আমার স্টাফদের যত্ন, ভালোবাসা, আন্তরিকতার কাছে ঋণী। এরাই আমার পরিবার। এন্টিবায়োটিকটা ভালোই কাজ করছে মনে হচ্ছে!
একমাত্র সন্তানকে বুকে জড়িয়ে দুটি ছবি পোষ্ট করে তিনি লিখেন, যাই হোক–মা পুতের এই ছবি দুইটা কেমন একটা শান্তি শান্তি দেয় না চোখে?
এম