দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের একটি ওয়েব সিরিজ পরিচালনা করবেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক, অভিনেতা ও পরিচালক অঞ্জন দত্ত। গানধর্মী এই সিরিজটির নাম ‘দুই বন্ধু’।
ওয়েব সিরিজটিতে অভিনয় করবেন তর্মা মির্জা। অঞ্জন দত্তের মতো একজন কিংবদন্তির পরিচালনায় কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত এ অভিনেত্রী।
গণমাধ্যমে মনের অনুভূতি প্রকাশ করে তমা বলেন, ‘অঞ্জন দত্তের পরিচালনায় কাজ করব, এটা ভেবে অনেক উচ্ছ্বাস কাজ করছে। দারুণ একটি গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে সিরিজটি। শিগগিরই সিরিজটির শুটিং শুরু হবে।’
দুজন বন্ধুর সংগীত ভাবনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই মিউজিক্যাল ওয়েব সিরিজের গল্প। বড় চমক হিসেবে থাকছে অঞ্জন দত্তের গাওয়া নতুন ছয়টি গান। পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করবেন তিনি।
দেশের ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জের জন্য ওয়েব সিরিজটি নির্মাণ করতে যাচ্ছেন অঞ্জন দত্ত। বিঞ্জ অরিজিনাল ‘দুই বন্ধু’ ওয়েব সিরিজটি প্রযোজনা করছেন হাসিবুল হাসান তানিম।
আরএসও