দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘদিনের বিরতি পেরিয়ে আবারও একসঙ্গে কাজ করতে যাচ্ছেন সাইমন সাদিক ও পরীমণি। দেশের শীর্ষ অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজের ‘ডোডোর গল্প’ নামের সিনেমায় দেখা যাবে তাদের। অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির শুটিং শুরু হবে।
সম্প্রতি পরীমণি ও সাইমন সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক। সিনেমাটি ২০২১-২২ অর্থবছরের ৬০ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে। এর প্রযোজক নাজমুল হক ভূঁইয়া খালেদ।
সিনেমাটিতে ফটোগ্রাফার রায়হান চরিত্রে অভিনয় করবেন সাইমন সাদিক। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেক দিন পর পরী আর আমি একসঙ্গে কাজ করতে যাচ্ছি। এই সিনেমাটির গল্প প্রেক্ষাপট একেবারে আলাদা। অন্যরকম একটা বার্তাসৃমদ্ধ গল্প। একেবারে ভিন্ন ধারার কাজ হতে যাচ্ছে। আমার বিশ্বাস পরিচালক এটি যত্ন সহকারে নির্মাণ করবেন। আমরা চেষ্টা করব শতভাগ দিতে। আশা করছি, দর্শক সুন্দর একটি গল্প পেতে যাচ্ছেন।’
সিনেমাটির নির্বাহী প্রযোজক খাদেমুল জাহান বলেন, ‘আমরা অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটির কাজ শুরু করব। একটানা কাজ করে চলতি বছরের শেষের দিকে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা রয়েছে।’

নতুন সিনেমা প্রসঙ্গে পরীমণি বলেন, ‘অনেক সুন্দর একটি গল্পে কাজ করতে যাচ্ছি। দিনটি আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। লাইট-ক্যামেরা-অ্যাকশন আমার নিশ্বাসের সঙ্গে মিশে আছে। এ অঙ্গনের মানুষেরা আমার আরেকটি পরিবার। সেটা ছাড়া দীর্ঘ দুটি বছর থাকতে হয়েছে। এ সময়টা আমার পরিবারকে ভীষণ মিস করেছি।’
পরীমণি ও সাইমন সাদিক প্রথম অভিনয় করেন ‘রানা প্লাজা’ নামের একটি সিনেমায়। ২০১৪ সালে এটির শুটিং শুরু হয়। নজরুল ইসলাম খান পরিচালিত এই সিনেমার শুটিং শেষ হলেও ৯ বছরেও তা মুক্তি পায়নি। এরপর ‘পুড়ে যায় মন’ নামে একটি চলচ্চিত্রেও অভিনয় করেন তাঁরা। ২০১৬ সালে সিনেমাটি মুক্তি পায়। ২০১৭ সালে শওকত হোসেন পরিচালিত ‘নদীর বুকে চাঁদ’ ছবির শুটিং শুরু হয়।
‘বাহাদুরি’ শিরোনামের একটি সিনেমায়ও অভিনয় করেন পরীমণি ও সাইমন। এই দুই তারকার চার সিনেমার একটি মুক্তি পেলেও তিনটি মুক্তি পায়নি।
সিনেমায় একজন আত্মনির্ভরশীল সংগ্রামী মায়ের বিশ বছরের সংগ্রামকে চিত্রায়িত করা হবে। সেই মায়ের চরিত্রে দেখা যাবে পরীকে।
আরএসও