দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাতৃত্বের ছুটি কাটিয়ে কাজে ফিরেছেন পরীমণি। কয়েকদিন আগে রায়হান রাফীর নাম ঠিক না হওয়া একটি ওয়েব সিনেমায় অভিনয়ের জন্য মৌখিক চুক্তি করেছেন।
এবার সরকারি অনুদানের ‘ডোডার গল্প’ শিরোনামের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমণি। রোববার (১৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে যুক্ত হন তিনি। সামাজিক মাধ্যমে চুক্তি স্বাক্ষরের মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেছেন এ নায়িকা। ক্যাপশনে লিখেছেন, এটা ডোডোর গল্প।
ছবিটি পরিচালনা করবেন রেজা ঘটক। এর সহ-প্রযোজক হিসেবে আছেন নাজমুল হক ভূঁইয়া। ২০২১-২২ অর্থবছরে সরকারি অনুদান পায় ‘ডোডোর গল্প’।
এদিকে সম্প্রতি ওটিটি মাধ্যমে মুক্তি পেয়েছে পরীর ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। এতে তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।
আরএসও