দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাসখানেক আগে সামাজিক মাধ্যমে রায়হান রাফীর সঙ্গে একটি ছবি প্রকাশ করেছিলেন পরীমণি। ছবিতে দেখা গেছে, লাল শাড়ি পরে ছেলে রাজ্যকে নিয়ে দাঁড়িয়ে পোজ দিচ্ছেন তিনি। আর ফটোগ্রাফারের ভূমিকায় ছিলেন রাফী।
এই ছবি প্রকাশের পর জল্পনা শুরু হয়, হয়ত রাফীর পরিচালনায় কাজ করবেন পরী। তখন বিষয়টি নিয়ে খোলাসা না করলেও সম্প্রতি এটা নিয়ে কথা বলেছেন পরিচালক। আলোচিত এই নায়িকাকে নিয়ে একটি ওয়েব সিনেমা নির্মাণের তথ্য জানান তিনি।
এ প্রসঙ্গে রায়হান রাফী বলেন, ‘আমি যেমন গল্প নিয়ে কাজ করি, এটি তেমনই। পরিবার ও সম্পর্কের গল্প। গল্পটি সম্পর্কে আর কিছু বলতে চাই না। এটা চমকই থাকুক। মুক্তির পরই সবাই জানবে।’
পরীমণির যুক্ত হওয়া প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘গল্পটা যখন লিখছিলাম, তখনই নায়িকা হিসেবে পরীমণির কথা আমার মাথায় ছিল। এরপর তাকে গল্পটা শোনাই। পরে গল্প পরীর পছন্দ হলে সে দীর্ঘদিন ধরে রিহার্সেল করে। গল্পটা আত্মস্থ করার চেষ্টা করেছে। কাজের প্রতি পরীমণির এত আন্তরিকতা দেখে আমি মুগ্ধ। আমার মনে হয়, সবকিছু মিলিয়ে এখন ভালো কিছুই হবে।’
তবে রাফী পরিচালিত ওয়েব ফিল্মের নাম এখনও চূড়ান্ত হয়নি। এ ছাড়া পরমণির বিপরীতে কে কাজ করছেন সে সম্পর্কেও কিছু জানা যায়নি।
রাফী জানান, এরইমধ্যে তিনজনের সঙ্গে কথা হয়েছে। সেখান থেকে যাকে উপযুক্ত মনে হবে তাকে নিয়েই ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে শুটিং। টানা ১০-১৫ দিন ঢাকায় শুটিং হবে এই ওয়েব ফিল্মের।
আরএসও