দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টলিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জীকে নিষ্ঠুর বললেন জয়া আহসান। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
একটা সময় গুঞ্জন চাউর ছিল যে, গোপনে প্রেম করছেন সৃজিত-জয়া। যদিও প্রকাশ্যে কখনও তা প্রকাশ করেননি। পরে শোনা যায়, গোপন প্রেম গোপনেই শেষ হয়েছে তাদের!
জয়ার সঙ্গে সম্পর্ক শেষ করে আরেক বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেন সৃজিত। এরপর পাঁচ বছর সৃজিতের ছবিতে দেখা যায়নি জয়াকে।

সম্প্রতি ‘দশম অবতার’ নামে সৃজিতের একটি ছবিতে কাজ করছেন জয়া। এখন চলছে ডাবিংয়ের কাজ। এত বছর পর এই পরিচালকের সঙ্গে কাজের প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে জয়া বলেন, “প্যাশনের জায়গা থেকে সৃজিতের মধ্যে পরিবর্তন দেখিনি। ভালো শটের জন্য যেমন নিষ্ঠুর ছিল, ওরকমই আছে। কাজের প্রতি ভালোবাসা থাকলে এটা হয়। ‘রাজকাহিনি’র সময় চমকে গিয়েছিলাম। এখন বুঝি, এটা ওর স্বাভাবিক বিষয়।”
জানা যায়, এই সিনেমার জন্য সৃজিতের প্রথম পছন্দ ছিলেন শুভশ্রী গাঙ্গুলি। সম্প্রতি তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। তাই মাতৃত্বের দিক বিবেচনায় তার পরিবর্তে জয়াকে বেছে নেন সৃজিত।
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে অক্টোবরে মুক্তি পাবে ‘দশম অবতার’ সিনেমাটি। এতে জয়া ছাড়া আরও অভিনয় করছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, যীশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য।
আরএসও