দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢালিউড সুপারস্টার শাকিব খানের তৃতীয় স্ত্রী হতে চান পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমকামী ইউটিউবার স্যান্ডি সাহা। বাংলাদেশে এসে গণমাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন তিনি।
বাংলাদেশে কোনো সেলিব্রেটি ক্রাশ আছে কি না— জানতে চাইলে তিনি শাকিব খানের নাম বলেন। স্যান্ডির কথায়, ‘আছে মানে অবশ্যই শাকিব খান। তিন নম্বর বউ আমিই হব। এর আগে অনেকবার হিরো আলম কিংবা অন্যদের নিয়ে যা বলেছি, তা মজা করেই বলেছি। তবে শাকিব খানের বিষয়ে আমি সিরিয়াস। আমি তিন নম্বর বউ হতে চাই শাকিব খানের। যদি সে আজকেই বিয়ে করতে রাজি থাকে তাহলে আজকেই বিয়ে করব তাকে।’
সমাজ মাধ্যমে আজব কর্মকাণ্ডের কারণে পরিচিতি পান স্যান্ডি। কখনও নাইটি পরে এয়ারপোর্টে ধরা দেন, আবার কখনও কনডম সারা শরীরে ঝুলিয়ে রাস্তায় হাঁটেন।
কনটেন্টের স্বার্থে আইনি ঝামেলাতেও জড়িয়েছেন বহুবার। কিন্তু তাতে থামেননি স্যান্ডি। ‘কাদা কাদা’ থেকে অনেকটা পথ পেরিয়েছন তিনি। সদ্য রোডিজের মঞ্চে সঞ্চালক হিসেবে দেখা মিলেছে তার।
নিজেকে সমকামী পরিচয় দিতে কখনও দ্বিধা করেন না স্যান্ডি। রিয়েলিটি শো ‘এমটিভি রোডিজ এক্সট্রিম’-এ সমকামী প্রতিযোগী হিসেবে পরিচিতি লাভ করেন তিনি।
এখন ছোটপর্দার পরিচিত মুখ স্যান্ডি। কালার্স বাংলার বেশকিছু মেগা সিরিয়ালে দেখা মিলেছে তার। পাশাপাশি কাজ সারলেন এক ওয়েব সিরিজেও। সেখানে রিয়া সেনকে দেখা যাবে উভয়কামীর চরিত্রে। সিরিজের প্রযোজকও তিনি নিজে। এ ছাড়া অভিনয় করেছেন কয়েকটি চলচ্চিত্রে।
আরএসও