দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘদিন সিনেমার খবরে নেই মাহিয়া মাহি। সংসদ সদস্য হওয়ার বাসনায় রাজনীতির ময়দানে নেমেছেন তিনি। শেষবার তিনি ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন ‘অফিসার ইনচার্জ’ সিনেমায়।
বিরতির পর এবার মোস্তাফিজুর রহমান মানিকের ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমার মাধ্যমে শুটিংয়ে ফিরবেন মাহি। রোববার (১০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। অক্টোবর থেকেই শুরু করবেন শুটিং।
এদিকে সামাজিক মাধ্যমে চুক্তিপত্রের একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক মুন্না খান। চুক্তিপত্রের সেই ছবি থেকে জানা গেছে, এই ছবিতে অভিনয়েল জন্য নয় লাখ রুপি পারিশ্রমিক নিচ্ছেন তিনি।
ছবি প্রসঙ্গে মাহি বলেন, ‘অনেক দিন পর শুটিংয়ে ফিরছি। কিছুটা নার্ভাসনেস কাজ করছে। আশা করছি সামলে নেব। নিজেকে প্রস্তুত করছি। আমার বিশ্বাস, পুরো ফিট হয়েই শুরু করতে পারব।’
ক্রাইম থ্রিলার গল্পে নির্মিত হবে ‘ডার্ক ওয়ার্ল্ড’ সিনেমাটি। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ফুটেজ ছড়িয়ে একটি চক্র প্রতারণা করে। তাদের নির্মূলের অভিযান নিয়েই সিনেমার গল্প। এতে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে মাহিকে।
মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘এটি (ডার্ক ওয়ার্ল্ড) একটি গল্পভিত্তিক সিনেমা। এতে গতানুগতিক নায়ক-নায়িকার কোনো বিষয় নেই। সবাই একেকটি গুরুত্বপূর্ণ চরিত্র প্লে করবেন। ইতোমধ্যে মাহির সঙ্গে চুক্তি হয়েছে। আগামী অক্টোবর থেকে শুটিং শুরুর পরিকল্পনা আছে।’
ছবিতে ডাকাতের চরিত্রে দেখা যাবে এ সিনেমার প্রযোজক মুন্না খানকে। এ সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে তার। এ ছাড়া মিশা সওদাগর, মৌসুমীরও অভিনয় করার কথা রয়েছে।
আরএসও