দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

একটা লম্বা বিরতির পর সৃজিত মুখার্জীর পরিচালনায় অভিনয় করছেন জয়া আহসান। ছবির নাম, ‘দশম অবতার’। এরইমধ্যে ছবির একটি ফার্স্ট লুক প্রকাশ পেয়েছে।
জানা গেছে, এই ছবিতে পুলিশের চরিত্রে অভিনয় করবেন জয়া। তবে চরিত্র নিয়ে বিস্তারিত এখনই কিছু বলতে চান না তিনি। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, ‘ধীরে ধীরে সবাই জানবে। আপাতত যে রহস্য তৈরি হয়েছে, সেটা নিয়েই থাকা যাক।’
পাঁচ বছর পর সৃজিতের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে জয়া বলেন, ‘সৃজিতের ছবিতে অভিনয়ের অভিজ্ঞতা বরাবরই ভালো। যে ছবিতে রয়েছে একঝাঁক ঝানু অভিনেতা। সেখানে কাজের অভিজ্ঞতা নতুন করে কিছু থাকে না।’
ছবিতে আরও অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য ও যীশু সেনগুপ্ত। সিনেমার সংগীতের দায়িত্ব নিয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত।
বলা হয়, বিষ্ণুর দশম অবতার হলেন কল্কি, যিনি এই কলিযুগের শেষে অবতীর্ণ হবেন। গল্পেও কি সেই মাইথোলজির ছোঁয়া রেখেছেন সৃজিত, তা অবশ্য জানা যায়নি।
আরএসও