দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ভূমিকম্পে বিধ্বস্ত মরক্কোয় প্রাণহানি দুই হাজার ছাড়িয়েছে। গুরুতর আহত আরও প্রায় দেড় হাজার মানুষ। উদ্ধারকাজে যোগ দিয়েছে সেনাবাহিনী।
বিগত একশ বছরেও এমন ভয়াবহ ভূমিকম্প দেখেননি দেশটির বাসিন্দারা। মাত্র ২০ সেকেন্ডেই ধ্বংসস্তূপে পরিণত হয় কয়েকটি শহর। অনেকে ঘুমের মধ্যেই প্রাণ হারান।
নিজ মাতৃভূমির ভয়াবহ পরিস্থিতি দুঃখ ভারাক্রান্ত বলিউড তারকা নোরা ফাতেহি। বিধ্বংসী ভূমিকম্পে নিহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন তিনি।
নোরা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘মরক্কোয় ভূমিকম্পের খবর শুনে ভেঙে পড়েছি। কত শহর ছারখার হয়ে গেছে। কত মানুষের প্রাণ গিয়েছে। মরক্কোর মানুষের কথা ভেবে আমার হৃদয় ভারাক্রান্ত। সকলের সুরক্ষিত থাকুক, এটাই প্রার্থনা করছি। খুব ভয়ানক পরিস্থিতি। সৃষ্টিকর্তাকে অসংখ্য ধন্যবাদ আমার পরিবার, বন্ধুবান্ধব-স্বজনরা সকলে সুরক্ষিত রয়েছেন। যারা কাছের মানুষকে হারিয়েছেন, তাদের প্রতি আমার সমবেদনা রইল। হে আল্লাহ…!’
পাশাপাশি মরক্কোর এই দুর্দিনে পাশে দাঁড়ানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন নোরা ফতেহি।
এর আগে শুক্রবার (৮ সেপ্টেম্বর) দেশটির পুরোনো শহর মারক্কাশে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানলে এই বিপর্যয় নেমে আসে। প্রথম ভূমিকম্পটির ১৯ মিনিট পর আরেকটি ভূকম্পন হয়। রিখটার স্কেলে দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। রাতে প্রাণরক্ষায় অনেকে বাড়িঘর ছেড়ে বেরিয়ে আসেন।
মরক্কোর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে মারাকেচ, আল হাউজ, ওয়ারজাজেট, আজিলাল, চিচাউয়া, তারউদান্ত এলাকায় বেশি ক্ষতি হয়েছে। বেশিরভাগ প্রাণহানি ঘটেছে পাহাড়ি এলাকায়, যেখানে দ্রুত পৌঁছানো কঠিন।
আরএসও