দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিয়ের দুই বছর হয়ে গেল ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলের। কিন্তু এখনও তাদের ঘর আলো করে আসেনি কোনো সন্তান। এটা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের।
যদিও বিয়ের পর থেকেই ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ছড়িয়েছে। কখনও বিমাবন্দরে ঢিলেঢালা পোশাকে অভিনেত্রীকে দেখে জল্পনা। কখনও আবার ভারতীয় পোশাকে সিদ্ধিবিনায়ক মন্দিরে পূজা দিতে গিয়ে খবর রটেছে। কিন্তু তা আর বাস্তব হয়নি।
এদিকে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভিকির কাছে জানতে চাওয়া হয়, সন্তানের জন্য ক্যাটরিনার পরিবারের পক্ষ থেকে কোনো চাপ দেওয়া হয় কি না! প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, ‘আমার শ্বশুরবাড়ির সকলেই খুব ভালো। কোনো কিছুর জন্য বাড়তি চান দেন না।’
এর আগে ভারতীয় গণমাধ্যমে খবর বেরিয়েছিল, শারীরিকভাবে দুর্বল ভিকি কৌশল। এ নিয়ে দাম্পত্য জীবনে অশান্তিও দেখা দিয়েছে। এর জেরে নাকি বিচ্ছেদের পথে হাঁটতে চলেছিলেন তারা। সমস্যা কাটিয়ে উঠতে চিকিৎসকের কাছেও গিয়েছিলেন ভিকি।
দুই বছর ধরে গোপনে চুটিয়ে প্রেম করেন ক্যাট-ভিকি। তারপর ২০২১ সালে রাজস্থানে রূপকথার মতো বিয়ে হয় তাদের।
আরএসও