দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ক্লিপস কেটে চটকদার শিরোনামের ঘটনায় চটেছেন চিত্রনায়িকা বর্ষা। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, নেক্সট যদি আমার কোনো ভিডিও বা কোনো ইন্টারভিউ থেকে কোনো কিছু কেটে কোনো পেজে আমি আমার কথা মিলিয়ে বা কোনো নেতিবাচক পোস্ট দেখি তাহলে সেই পেজের বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব।’
বর্ষা আরও লিখেছেন, ‘এটা নিয়ে এরইমধ্যে আমার আইনজীবী কাজ করছে। বেশ কয়েকটা পেজের লিস্টও করেছি। কারণ সবকিছুরই একটা লিমিট থাকা উচিত। আয় করা উচিত হালাল উপায়ে, কাউকে বাজেভাবে উপস্থাপন করে নয়।’
এদিকে বর্ষার সেই পোস্টে ভক্ত-অনুরাগীরাও সহমত পোষণ করেছে। তাদের মন্তব্য, তারকাদের জীবনেও প্রাইভেসি বলে কিছু থাকে। কোনোভাবে তাদের সম্মানহানি করা হলে অভিযুক্তদের শাস্তি পাওয়া উচিত।
বর্ষার সবশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ‘কিল হিম’। এটি প্রযোজনা ও পরিচালনা করেছেন মো. ইকবাল। এতে তার বিপরীতে অভিনয় করেছেন অনন্ত জলিল। অন্যান্য চরিত্রে ছিলেন রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, রাহুল দেব, অ্যামিসহ আরও অনেকে।
এছাড়া নেত্রী-দ্য লিডার সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে তাকে। সেই ছবিতেও তার নায়ক হিসেবে রয়েছেন স্বামী অনন্ত জলিল।
এম